• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

৬ বছরের মেয়েকে ধর্ষণ-খুনে অভিযুক্ত আজগর আলীকে ফাঁসির আদেশ দিল বারুইপুর পকসো আদালত

Eidin by Eidin
December 11, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
৬ বছরের মেয়েকে ধর্ষণ-খুনে অভিযুক্ত আজগর আলীকে ফাঁসির আদেশ দিল বারুইপুর পকসো আদালত
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১১ ডিসেম্বর : নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় নজির সৃষ্টি করল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পকসো আদালত । সাড়ে চার বছর আগে এক ৬ বছরের মেয়েকে ধর্ষণ-খুনে অভিযুক্ত মহম্মদ আজগর আলী খাদি মুন্সারিকে (৩৮) আদালত ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে । ধর্ষক-খুনির ফাঁসি ও যাবজ্জীবন ছাড়াও মেয়েটির পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে । এই রায় ঘোষণা করেছেন বারুইপুরের অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও সেশন বিচারক সন্দীপ কুমার মান্না ।
আদালত সূত্রে জানা গেছে,ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ১৫ জুলাই নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ এলাকায় । আজগর আলী খাদি মুন্সারি মেয়েটির বাবার সাথে শ্রমিকের কাজ করত । ঘটনার দিন, বাবার কাছে না নিয়ে যাওয়ার নাম করে শিশুটিকে কোলে করে বাড়ি থেকে নিয়ে যায় আজগর । বাবার বন্ধু হওয়ায় শিশুটি তাকে বিশ্বাস করে । আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে শিশুটিকে একটি সংস্থার পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে । পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে দেহটি পাশের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে পালায় মহম্মদ আজগর আলী । ঘটনার ৬ দিন পর ২১ জুলাই শিশুটির দেহ উদ্ধার হয় ।
এই ঘটনায় নরেন্দ্রপুর থানার পুলিশ প্রথমে মহম্মদ আজগর আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । পুলিশের জেরায় সে শিশুটিকে ধর্ষণ খুনের কথা কবুল করলে তাকে গ্রেফতার করা হয় । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৫, ৩০২ ধারা ছাড়াও পকসোর বিভিন্ন ধারায় মামলা রজু করে পুলিশ । গত ৬ ডিসেম্বর ধৃতের ফাঁসির সাজা ঘোষণা করে বারুইপুর পকসো আদালত । এই প্রথম বারুইপুর আদলতে পকসো মামলায় অভিযুক্ত কাউকে ফাঁসির নির্দেশ দেওয়া হল ।।

Previous Post

কলকাতায় ফের খুনের ঘটনা ! ঘর থেকে মহিলার নিথর দেহ উদ্ধার করল পুলিশ

Next Post

‘জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ’- ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Next Post
‘জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ’- ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

'জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ'- ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

No Result
View All Result

Recent Posts

  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • শুক্র গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : এই স্তোত্র পাঠে জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস
  • রাতভর তালিবানের ব্যাপক হামলায় ৫৫ পাক সেনা খতম, ১৯ পাকিস্তানি পোস্ট ও একটি বিমান ধ্বংস ; “ভারতের প্রতিনিধি তালিবান”দের দেখে নেওয়ার হুমকি পাকিস্থানি প্রতিরক্ষামন্ত্রীর
  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.