এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ ফেব্রুয়ারী : ফের মালদায় ধরা পড়ল একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী । এবারে সোমবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গাজোল থানার পুলিশ ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে ফেলে । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে,ধৃত অনুপ্রবেশকারীর নাম ফিরোজ সেখ। তার বাড়ি বাংলাদেশের জয়হাটের রসুলপুর ফুলবাড়ি এলাকায় । মঙ্গলবার ধৃত অনুপ্রবেশকারীকে মালদা জেলা আদালতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,বিগত রমজান মাসের দিন কয়েক আগেই কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে এবং বিএসএফ এর নজর এড়িয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী । মালদায় সহানুভূতিশীল ব্যক্তিদের কাছে আশ্রয় পেয়ে যায় । তাদের সাহায্যে জাল আধারকার্ড তৈরি করে সে গুজরাটে শ্রমিকের কাজ করতে চলে যায় । ‘সম্প্রতি সে গুজরাট থেকে ফের মালদার গাজোলে আসে। অবশেষে সোমবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে পাকড়াও করে।।

