• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে ‘মলাশয়ে ছিদ্র’ করে দিল বাংলাদেশের চিকিৎসক, রোগিনীর মৃত্যু

Eidin by Eidin
March 4, 2025
in আন্তর্জাতিক
জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে ‘মলাশয়ে ছিদ্র’ করে দিল বাংলাদেশের চিকিৎসক, রোগিনীর মৃত্যু
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ মার্চ : বাংলাদেশের ফেনীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ এনেছেন পরিবারের লোকজ। । তারা এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও থানায় অভিযোগ জানিয়েছেন । সোমবার রাতে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন ‘ফেনী আলকেমি হাসপাতাল’ কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়েছে বলে ফেনী সদর মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান।

পারুল আক্তার নামের ৪৫ বছর বয়সী মৃত নারী ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকার চণ্ডিপুর গ্রামের আজাদ হোসেনের স্ত্রী। রবিবার তিনি মারা যান। তার মেয়ে ইয়াসমিন আক্তার অভিযোগে বলেন, জরায়ুতে অস্ত্রোপচারের জন্য তার মা পারুল আক্তার ১০ ফেব্রুয়ারি আলকেমি হাসপাতালে ভর্তি হন। ওইদিন হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মাহবুবা খানম অপারেশন করেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুদিন পর ফের হাসপাতাল থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। ২২ ফেব্রুয়ারি চিকিৎসকের পরামর্শের রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার আগে কুমিল্লা মেডিকেলের চিকিৎসক দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগে বলা হয়, পারুল আক্তারের অপারেশন ভুলভাবে হয়েছে বলে কুমিল্লার হাসপাতালের চিকিৎসক রোগীর আত্মীয় স্বজনদের জানান। জরায়ু অপারেশনের সময় রোগীর মলাশয়ের রাস্তা কেটে যায় এবং মল শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এর ফলে পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এ কারণে ফের তার অপারেশন করা হয়। কিন্তু ২ মার্চ রাতে মারা যান পারুল।

মৃতার ভাগ্নে ও অভিযোগের সাক্ষী বদরুল ইসলাম রবিন বলেন, ‘আলকেমি হাসপাতালের মত একটি হাসপাতালে কোনো এমবিবিএস চিকিৎসক নেই। ডাক্তার মাহবুবা অপারেশনের সময় তিন থেকে চারবার ওটি থেকে বেরিয়ে মোবাইলে কথা বলেছেন। তার অবহেলায় ও এমবিবিএস চিকিৎসক ছাড়া হাসপাতাল পরিচালনা করায় রোগীর এমন মৃত্যু হয়েছে।’

এই বিষয়ে জানতে চাইলে আলকেমি হাসপাতালের গাইনি চিকিৎসক মাহবুবা খানম বলেন,’রোগীর অপারেশন সাকসেসফুল হয়েছিল। মলাশয়ের কোথাও কোনো রকমের ছিদ্র হয়নি। শরীরের কোনো অংশে মল প্রবেশ করা সম্ভাবনা নেই। তার শরীরে আগে থেকে ইনফেকশন থাকায় রোগীর অবস্থার অবনতি হতে পারে। রোগীর সমস্যা দেখা দিলে আমরা রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি। রোগীর স্বজনরা কোথায় কী অভিযোগ দিয়েছে বিষয়ে আমি অবগত নই ।’

ফেনী আলকেমি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান আজ মঙ্গলবার বিকালে বলেন,’দুপুরে থানা থেকে পুলিশের একটি দল হাসপাতালে এসে তদন্ত করেছেন। ঘটনা যেদিন ঘটে সেদিন আমি কক্সবাজারে ছিলাম। বিষয়টি যেহেতু চিকিৎসক নির্ভর, ফলে তার সঙ্গে কথা বললেই বিস্তারিত জানা যাবে। ফেনীর একমাত্র প্রতিষ্ঠান আলকেমি হাসপাতাল যেখানে তিনজন এমবিবিএস ডাক্তার প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে থাকেন।’ 

ফেনীর সিভিল সার্জন শিহাব উদ্দিন অভিযোগ গ্রহণের বিষয়টি জানিয়ে বলেন,’আমি আগামীকাল নতুন সিভিল সার্জনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেব। নতুন সিভিল সার্জনকে বিষয়টি অবগত করে যাব এবং তিনি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদনের আলোকে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন। যেহেতু আমি বিদায় নিচ্ছি সেহেতু নতুন করে আর একদিনের জন্য আমি কোনো তদন্ত কমিটি করছি না।’ফেনী সদর মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন,’নিহতের এক আত্মীয় এসে একটা লিখিত অভিযোগ দিয়ে গেছেন। আমরা নিহতের রক্তের সম্পর্কের কাউকে আসতে বলেছি। চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লায় রোগীর মৃত্যু হয়েছে। আবার দাফনও করে ফেলেছে। তার মৃতদেহের কোনো ময়নাতদন্ত করেনি। আমরা সবদিক বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করছি।’।

Previous Post

খাস কলকাতার স্কুলের প্রধান শিক্ষকের দ্বারা যৌন হেনস্থার শিকার ছাত্রী, উত্তেজনা

Next Post

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া, ৪ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মারা

Next Post
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া, ৪ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মারা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া, ৪ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মারা

No Result
View All Result

Recent Posts

  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.