• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা বাংলাদেশি ওমর ফারুক ব্যাপারী অবশেষে গ্রেপ্তার 

Eidin by Eidin
February 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা বাংলাদেশি ওমর ফারুক ব্যাপারী অবশেষে গ্রেপ্তার 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৮ ফেব্রুয়ারী : কোচবিহারের দিনহাটায় বহাল তবিয়তে বসবাস করছিল ওমর ফারুক ব্যাপারী নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল । চলতি এসআইআর প্রক্রিয়ার মাঝে ভোটার তালিকায় নাম তুলতে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে তার অজান্তে গননা ফর্মে তার নাম লিখেছিল সে। বিষয়টি সেই ব্যক্তি জানতে পেরে গেলে তিনি পুলিশের দ্বারস্থ হন । এদিকে অভিযোগ দায়ের হতেই চম্পট দেয় বাংলাদেশি ওমর ফারুক ব্যাপারী । অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হল দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ । পুলিশ তার বিরুদ্ধে বৈদেশিক আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ।  আজ বুধবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে। যদিও ওমর ফারুক ব্যাপারী অভিযোগ যে তাকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে ।

জানা গেছে,দিনহাটা নাগরের এলাকায় দীর্ঘদিন ধরে সংসার ফেঁদে বসেছিল ওমর ফারুক ব্যাপারী৷ সংসারে রয়েছে স্ত্রী ও একাধিক ছেলেপিলে ৷ আগে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত ওমর । পরে এলাকায় একটা ব্যাবসা শুরু করে সে । ইতিমধ্যে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর) প্রক্রিয়া শুরু হলে গননা ফর্মে এক ব্যক্তিকে বাবা দেখিয়ে সে ফর্ম জমা দেয় স্থানীয় বুথ লেভেল অফিসারের কাছে । এর আগে, সে ভারতীয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন জাল নথিও তৈরি করেছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । স্থানীয়রা জানান যে ওমর ফারুকের বাংলাদেশী নাগরিক হওয়ার পর্যাপ্ত নথিপত্র পাওয়া গেছে । বিষয়টি শোড়গোল পড়ে যখন নাগরের এলাকার এক প্রৌঢ় জানতে পারেন যে ওমর ফারুক তাকে বাবা সাজিয়ে গননা ফর্ম জমা দিয়েছে । 

জানা গেছে,এনিয়ে সেই ব্যক্তির স্ত্রী দিনহাটার সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্পষ্ট জানান যে ওমর ফারুক ব্যাপারী তাঁদের পুত্র নন। পাশাপাশি এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত সদস্যও জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান যে ওমর বাংলাদেশী নাগরিক। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করার পরই তাকে গ্রেপ্তার করতে সক্রিয় হয় সাহেবগঞ্জ থানার পুলিশ। কিন্তু তার আগেই গাঢাকা দেয় ওমর ফারুক ব্যাপারী । অবশেষে গতকাল তাকে পাকড়াও করে পুলিশ ।। 

Previous Post

কেন নাইজেরিয়াকে আজ অমুসলিমদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলা হয় ? জানুন এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে  

Next Post

হিন্দু পুলিশকর্মীর ঘাতক ও ভারত বিদ্বেষী বাংলাদেশি ছাত্রনেতা মাহদীকে আটক করে নিজের দেশে ফেরত পাঠালো ভারতের ইমিগ্রেশন পুলিশ 

Next Post
হিন্দু পুলিশকর্মীর ঘাতক ও ভারত বিদ্বেষী বাংলাদেশি ছাত্রনেতা মাহদীকে আটক করে নিজের দেশে ফেরত পাঠালো ভারতের ইমিগ্রেশন পুলিশ 

হিন্দু পুলিশকর্মীর ঘাতক ও ভারত বিদ্বেষী বাংলাদেশি ছাত্রনেতা মাহদীকে আটক করে নিজের দেশে ফেরত পাঠালো ভারতের ইমিগ্রেশন পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু পুলিশকর্মীর ঘাতক ও ভারত বিদ্বেষী বাংলাদেশি ছাত্রনেতা মাহদীকে আটক করে নিজের দেশে ফেরত পাঠালো ভারতের ইমিগ্রেশন পুলিশ 
  • এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা বাংলাদেশি ওমর ফারুক ব্যাপারী অবশেষে গ্রেপ্তার 
  • কেন নাইজেরিয়াকে আজ অমুসলিমদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলা হয় ? জানুন এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে  
  • অভিনেতা সলমন খানের বাবা সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি 
  • টি-২০ বিশ্বকাপ : স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.