• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশ : সিঁদ কেটে ঘরে ঢুকে হিন্দু স্কুল শিক্ষিকার খুন করে সর্বস্ব লুট

Eidin by Eidin
October 22, 2024
in আন্তর্জাতিক
বাংলাদেশ : সিঁদ কেটে ঘরে ঢুকে হিন্দু স্কুল শিক্ষিকার খুন করে সর্বস্ব লুট
6
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ অক্টোবর  : বাংলাদেশের চুয়াডাঙ্গার পর এবার নড়াইল জেলায় হিন্দু স্কুল শিক্ষিকাকে নৃশংসভাবে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে । নড়াইলের লোহাগড়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে সবিতা রানি বালা (৫৫) নামের এক প্রধান শিক্ষিকাকে খুন করে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটপাট চালানো হয় । রবিবার ভোর রাত প্রায় ৩টা নাগাদ্ভউপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলত পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সবিতা রানি বালা লোহাগড়ার ইতনা ইউনিয়নের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। তিনি চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন । 

নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল জানান, স্বামী-স্ত্রী তারা দুজন আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। পূজা করার জন্য তিনি সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান  । সন্দেহ হলে তিনি স্ত্রীর ঘরে গিয়ে দেখেন স্ত্রীর মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে  । তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরের দরজার শিকল খুলে ঘরে ঢোকে । পরে পরিতোষসহ প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পায় ঘরের পূর্ব পাশ দিয়ে ঘাতকরা সিঁদ কেটে সবিতাদেবীর ঘরে ঢুকেছিল ।  পরিতোষবাবু জানান, ঘাতকরা তার স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার আগে তার স্ত্রীর কাছে থাকা সোনার একটি বড় চেন, দুইটি হাতের বালা, একটি আংটি, কানের একজোড়া দুলসহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে । 

এই বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মনে করা হচ্ছে- তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।’ এর আগে শনিবার রাতে বাংলাদেশের চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় অঞ্জলী রানী বিশ্বাস নামে এক হিন্দু মহিলার ঘরে একই কায়দায় সিঁদ কেটে ঢুকে গলার নলি কেটে খুন করে নগদ টাকা ও সোনার গহনা মিলে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালিয়ে যায় ঘাতকরা ।। 

Previous Post

‘সাবাস, হিন্দু যৌনদাসী সীমা, সে এখন আমাদের সুখের যন্ত্র’ : হিন্দু কিশোরীকে লাভ জিহাদে ফাঁসানোর পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো বাংলাদেশি জঙ্গি

Next Post

হাসান নাসরাল্লাহর নিকেশের পর হিজবুল্লাহর কমান্ডার নাঈম কাসিম ‘ভয়ে’ ইরানে পালিয়েছে

Next Post
হাসান নাসরাল্লাহর নিকেশের পর হিজবুল্লাহর কমান্ডার নাঈম কাসিম ‘ভয়ে’ ইরানে পালিয়েছে

হাসান নাসরাল্লাহর নিকেশের পর হিজবুল্লাহর কমান্ডার নাঈম কাসিম 'ভয়ে' ইরানে পালিয়েছে

No Result
View All Result

Recent Posts

  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • “কান্দাহারের দৈত্য” : বাস্তব ঘটনা নাকি বাইবেলকে মহিমান্বিত করতে মার্কিন সেনার কল্পকাহিনী ?  
  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ানোয় বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে তৃণমূল বিধায়ক “খোকন দাসের চামচা” বললেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.