এইদিন ওয়েবডেস্ক,বেলুচিস্তান,০২ ফেব্রুয়ারী : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটকে (আইএস) বেলুচ স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে পাকিস্তান । ফলে বেলুচ লিবারেশন আর্মি(বিএলএ)কে দখলদার পাকিস্তানি সেনা ও ওই কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে । বেলুচিস্তানের মাস্তুং এলাকায় ইসলামি স্টেট সন্ত্রাসবাদীদের মুখোমুখি হতে হয়েছিল বিএলএ-কে । যদিও বেলুচ যোদ্ধারা ৫ জন সন্ত্রাসীকে নিকেশ করেছে ৷
সূত্র থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে, শনিবার মাস্তুং এলাকায় বেলুচ মুক্তিযোদ্ধারা একটি আকস্মিক আক্রমণ চালায়, এই সময় আইএসআইএস সন্ত্রাসবাদীদের একটি কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়। সূত্র অনুসারে, এই কেন্দ্রটি একজন কুখ্যাত আইএসআইএস কমান্ডার মীর শফিকুর-উর-রহমান মেঙ্গালের নামে ছিল। এই আকস্মিক আক্রমণে তার পাঁচজন গুরুত্বপূর্ণ সহযোগী খতম হয়েছে ।
সূত্র জানিয়েছে যে হামলার সময় শফিকুর-উর- রহমান মেঙ্গাল নিজেও কেন্দ্রে উপস্থিত ছিল না। ফলে সে বেঁচে যায় । যেহেতু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, তাই মৃত্যুর সংখ্যা পরে পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে ।।
