• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রম্যরচনা : দোল

Eidin by Eidin
March 25, 2024
in ব্লগ
রম্যরচনা : দোল
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

মেঘ থেকে ভোর ঝুরঝুর করে নেমে আসতেই
রঙের খেলা শুরু হয়ে গেল।
প্রজাপতি বিস্ময় রেখে গেল ফুলে,
তুমি এত মিষ্টি কেন আজ?
ফুল একটু হাসি ঢাললো প্রজাপতির বিস্ময়ে।
বললো, জানো না বুঝি আজ আমাদের জলসা হবে?
রং ছড়াবে সুখ আর আমরা মিলবো বসন্ত উৎসবে…

মাটির প্রদীপ গড়ছিল মেয়েটা।
বাতাস তাকে ডাকতে গেল।
সে মেয়ে তো কিছুতেই শোনে না কথা…
বললো, এ হয় না!
আমার সব রং ধুয়ে গেছে যুদ্ধে।
কফিনে শুধু রক্তের রং ছিল,
শুকনো জমাট বাঁধা।
সেদিনও বসন্ত ছিল।
প্রদীপ থেকে মাটি খুলে গলে পড়লো তার কান্নায়। জিজ্ঞেস করলো,
তবে আমায় গড়ছো কেন?
অন্ধকারে ভয় পাই যে খুব…
মেয়েটার কণ্ঠে কান্না।

হঠাৎ ঝড় উঠলো। প্রদীপ নিভে গেল।
বাতাস ক্রুদ্ধ।
ইতিহাসে বাঁচতে সে চায় না।
জলসায় রবীন্দ্রনাথ শোনাতে চায়।
ঝড় হয়ে উঠলো। বজ্রকে ডেকে আনলো।
বজ্র এসে হেসে লুটোপুটি…
একজন নেই বলে অন্যজন কালো?
আমি আছি। আষ্টেপৃষ্ঠে বাঁধো বুকে।
জলসায় তোমাকে কত্থক রাখতে হবে পায়ে।
মেয়েটা কপালে লাল টিপ আঁকলো।

ডুমুরের ফুল, বাদামের শাক, সর্ষের হলুদ
রং ছুঁড়ে ছুঁড়ে খুব খানিক মাখামাখি করে নিল।
আমের মুকুল হামা দিতে দিতে মাটিতে নেমে এলো।
ওরা জলসায় সমবেত গাইছে।
ওরা আলোর সুরে, স্বপ্নের কথায়, প্রেম গেঁথে গেঁথে গাইছে।
ওদের গাওয়া শেষ হলে মেঘ থেকে আবির নামিয়ে ওরা গায়ে গায়ে ছুঁয়ে নিল।
তিল ফুল এগিয়ে এসে বললো, মধু খাও। মিষ্টি মুখ করো…

মাটির বুকে লাল নীল স্রোত।
হৃদয়ে হৃদয়ে জড়াজড়ি। হাসাহাসি।
মাটি হেসে বললো, তাই তো এ বসন্ত উৎসবে কে
সুখ, কে দুঃখ চেনা তো না যায়!

মেয়েটার কপালের লাল টিপ থেকে নরম আদর
নেমে এলো।
বসন্তের গায়ে সে আদর হাত রেখে বললো,
রং দিয়ে এভাবে সারা বছর দুঃখকে আড়াল রাখতে পারো?

এত রং বসন্তের গায়ে! এত আয়োজন!
বসন্ত মেয়েটার ছোট্ট প্রশ্ন শুনতেই পেল না।
ক্রোধ ভুলে আনন্দে ভাসতে ভাসতে বাতাস
রবীন্দ্রনাথে আনন্দ খুঁজে নিল…

“কে রঙ লাগালে বনে বনে।
ঢেউ জাগালে সমীরণে॥
আজ ভুবনের দুয়ার খোলা
দোল দিয়েছে বনের দোলা–
দে দোল! দে দোল! দে দোল!’।

Previous Post

কবিতা : বসন্ত

Next Post

প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার প্রার্থীকে ‘বাউন্সার’ দিয়ে খেলা ঘোরানোর হুঙ্কার দিলেন দিলিপ ঘোষ

Next Post
প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার প্রার্থীকে ‘বাউন্সার’ দিয়ে খেলা ঘোরানোর হুঙ্কার দিলেন দিলিপ ঘোষ

প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার প্রার্থীকে 'বাউন্সার' দিয়ে খেলা ঘোরানোর হুঙ্কার দিলেন দিলিপ ঘোষ

No Result
View All Result

Recent Posts

  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • “কান্দাহারের দৈত্য” : বাস্তব ঘটনা নাকি বাইবেলকে মহিমান্বিত করতে মার্কিন সেনার কল্পকাহিনী ?  
  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.