• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পড়ুয়াদের শাসন করায় আউশগ্রামের স্কুলে হামলা, পালটা প্রতিরোধ করলে বেধে যায় দু’পক্ষের তুমুল সংঘর্ষ

Eidin by Eidin
March 15, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
পড়ুয়াদের শাসন করায় আউশগ্রামের স্কুলে হামলা, পালটা প্রতিরোধ করলে বেধে যায় দু’পক্ষের তুমুল সংঘর্ষ
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,১৫ মার্চ : পড়ুয়াদের শাসন করার অপরাধে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের একটা স্কুলে হামলার ঘটনা ঘটেছে ।  কিছু অভিভাবক এসে স্কুলের  শিক্ষকদের বাঁচাতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় । তখন দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় । আজ শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আউশগ্রামের শিবদা কলোনী প্রাথমিক বিদ্যালয়ে । উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী । তবে পুলিশকে দেখেই চম্পট দেয় হামলাকারীরা । এ নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে । পুলিশ হামলাকারীদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,শিবদা কলোনী প্রাথমিক বিদ্যালয়ে ১২৭ জন ছাত্রছাত্রী এবং ৪ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন । প্রধানশিক্ষক অপূর্ব মণ্ডল জানান, একজন শিক্ষক ছুটিতে রয়েছেন । সেই কারনে তিনি ওই সময়ে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের খেলাধুলা করতে বলেন । সেই মত পড়ুয়ারা যখন খেলাধুলা করছিল তখন ওই ক্লাসেরই চারজন পড়ুয়া অন্যান্য সহপাঠীদের ব্যাগ থেকে পেন পেন্সিল বের করে নেয় । যদিও পরে সেগুলি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং ওই চার পড়ুয়ার অভিভাবকদের পরের দিন স্কুলে এসে দেখা করার জন্য তাদের বলে দেওয়া হয়  ।
স্থানীয় সূত্রের খবর, আজ স্কুলের ছুটি হয়ে যাওয়ার পর ওই চার পড়ুয়া বিষয়টি বাড়িতে গিয়ে বললে তাদের পরিবারের ১৫-২০ জন সদস্য স্কুলে এসে হামলা চালায় । তারা প্রধান শিক্ষককে একটা ঘরে আটকে রেখে গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ । এই দেখে আশপাশের বাড়ির লোকজন ও জড়ো হয়ে যায় ।  তারা প্রধান শিক্ষককে বাঁচানোর জন্য ছুটে আসেন । তখন দু পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় । পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ন হয়ে ওঠে যে স্কুলে ছুটে আসেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুব্রত মণ্ডল, আউশগ্রামের থানার আইসি আব্দুর রব খান । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার ছড়িয়ে পড়ে এলাকায় ।।

Previous Post

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি 

Next Post

বেঙ্গালুরুর বেআইনি অনাথ আশ্রমে মেয়েদের বন্দি করে রেখে মধ্যপ্রাচ্যে পাচার : চাঞ্চল্যকর অভিযোগ করল এনসিপিসিআর,  কংগ্রেস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

Next Post
বেঙ্গালুরুর বেআইনি অনাথ আশ্রমে মেয়েদের বন্দি করে রেখে মধ্যপ্রাচ্যে পাচার : চাঞ্চল্যকর অভিযোগ করল এনসিপিসিআর,  কংগ্রেস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরুর বেআইনি অনাথ আশ্রমে মেয়েদের বন্দি করে রেখে মধ্যপ্রাচ্যে পাচার : চাঞ্চল্যকর অভিযোগ করল এনসিপিসিআর,  কংগ্রেস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

No Result
View All Result

Recent Posts

  • শ্রী ব্যূহ লক্ষ্মী মন্ত্রম্  : সম্পদ প্রাপ্তি, মনের ইচ্ছা পূরণ এবং পাপ মোচনের জন্য
  • ‘আগে আমার সঙ্গে যৌন সম্পর্ক করো, তারপর আমি ব্যবস্থা নেব’—ধর্ষণের শিকার এক নারীর কাছে ‘অশ্লীল দাবি’ জানানো কনস্টেবল ইমরান খানকে জেলে পাঠালো যোগী সরকার 
  • ইরানের ইসফাহান ও খোররামশাহরে ‘দুটি ইরানি জ্বালানি স্থাপনায়’ ‘যুক্তরাষ্ট্র- ইসরায়েলি’ যৌথ বাহিনীর বোমাবর্ষণ
  • পাকিস্তান সুপার লিগ খেলতে ইচ্ছুক ওয়ার্নার ও স্মিথের মত বিদেশী খেলোয়াড়দের হত্যার হুমকি দিল সন্ত্রাসী সংগঠন ‘জামাত-উল- আহরার’
  • সমাজবাদী পার্টির নেতা আনসার আহমেদের কোল্ড স্টোরেজে বিস্ফোরণ; নিহত ৫, আহত অন্তিমত ২৫, ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শ্রমিকরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.