• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের বলগোনা পঞ্চায়েতের একাধিক তালা ভেঙে দুঃসাহসিক চুরি, চুরি গেছে সিসিটিভির হার্ডডিস্ক, খোওয়া গেছে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র

Eidin by Eidin
December 12, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারের বলগোনা পঞ্চায়েতের একাধিক তালা ভেঙে দুঃসাহসিক চুরি, চুরি গেছে সিসিটিভির হার্ডডিস্ক, খোওয়া গেছে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র
10
SHARES
147
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ ডিসেম্বর : ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে । এবারে ভাতারের বলগোনা পঞ্চায়েতের একাধিক তালা ভেঙে আলমারি থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদল । জানা গেছে, আজ মঙ্গলবার সকালে পঞ্চায়েতের এক কর্মী অফিস খুলতে এসে দেখে পঞ্চায়েতের মূল গেটের তালা ভাঙা । তারপর সে ভিতরে ঢুকলে দেখতে পায় অফিস ভবনের দু’তলায় প্রধানের ঘরসহ ৪ টি ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে । ঘরগুলির ভিতরে ঢুকলে ওই কর্মীর নজরে পড়ে সাতটি আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং আলমারির নথিপত্র সব লণ্ডভণ্ড হয়ে আছে । এমনকি পঞ্চায়েত অফিসের সিসিটিভি মেশিনের হার্ডডিস্ক পর্যন্ত খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা ।
বলগোনা পঞ্চায়েতের প্রধান লায়লা বেগম চৌধুরী বলেন,’যে কর্মী সকালে এসে তালা খোলে সে পঞ্চায়েত অফিসে এসে দেখে গেট ও একাধিক ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে । তারপর সে ফোন করে আমায় ঘটনার কথা জানায়৷ সঙ্গে সঙ্গে আমি বিষয়টি ভাতার থানায় ফোন করে জানাই ।’ জানা গেছে,পঞ্চায়েত প্রধানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাতার থানার পুলিশ । তদন্তে পুলিশ জানতে পারে যে পঞ্চায়েতের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে মূলত পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি নিশানা করেছিল দুষ্কৃতীরা ৷ তবে ঠিক কি কি নথিপত্র চুরি গেছে তা এখনো স্পষ্ট নয় । পঞ্চায়েতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।

Previous Post

সন্ত্রাসী হামাস ও তার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন

Next Post

আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান তারকা লুইস

Next Post
আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান তারকা লুইস

আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান তারকা লুইস

No Result
View All Result

Recent Posts

  • এসআইআর নিয়ে রাজ্য সরকারের “মতলব” বুঝতে পেরে তার আইনজীবী কপিল সিব্বালকে  সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট 
  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.