• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“নাস্তিকতা” সুজন চক্রবর্তীর কাছে “গর্ব” : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 

Eidin by Eidin
March 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“নাস্তিকতা” সুজন চক্রবর্তীর কাছে “গর্ব” : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মার্চ : দোলের দিন মমতা ব্যানার্জির বিধানসভাকেন্দ্র কলকাতার ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলে, ‘নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান। এখানে হিন্দুদের রাজত্ব চলবে’ । তার এই মন্তব্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে সেভাবে প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বেজায় চটেছে তথাকথিত ধর্মনিরপেক্ষ দল সিপিএম । ইতিমধ্যেই সিপিএমের তরফে থানায় শুভেন্দুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে । এবারে সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর এই বিষয়ে প্রতিক্রিয়া সামনে এসেছে । তিনি ‘নাস্তিকতা ও ধর্মনিরপেক্ষকতা’কে তার গর্ব বলে অবিহিত করেছেন ।

পোস্টারের আকারে নিজের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুজন চক্রবর্তী । যেখানে লেখা হয়েছে,”নাস্তিকতা ও ধর্মনিরপেক্ষকতা চলবে না-এটা বলার শুভেন্দু কে? নাস্তিকতায় আমার গর্ব। উনি কী করবেন? এটা আমার অধিকার। তেমনই ধর্মে বিশ্বাস করাও আর এক জনের অধিকার। সংবিধানে ধর্মনিরপেক্ষতা স্বীকৃত। অন্য দিকে আবার মমতা মন্দির-মসজিদ করছেন। ধর্মকে এঁরা রাজনীতির সোপান হিসাবে ব্যবহার করেন।” 

আসলে,দোলের দিন চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছিলেন, “আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার গায়ে আমরা দাগ লাগতে দেব না।” তার ঠিক ঘন্টাখানেকের মধ্যে ভবানীপুরে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন,”নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত যাক । ও সব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান। এখানে হিন্দুরা রাজত্ব করবে।” 

যদিও শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া তেমনভাবে সামনে আসেনি । তবে পরের দিনই বালিগঞ্জ থানায় শুভেন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন সৈনিক সুর নামে সিপিএমের এক ক্যাডার । তার কথায় শুভেন্দুর এই মন্তব্য “উস্কানিমূলক এবং সংবিধান বিরোধী” । এবারে সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া সামনে এল ।।

Previous Post

শ্রী রাম পঞ্চ রত্ন স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে সমস্ত শাপমুক্তি হয়

Next Post

“যে আজ তৃণমূলের সঙ্গে নেই, তার বাংলায় থাকারই অধিকার নেই” : বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ; “তৃণমূলের কারনে সব হারানো লোকেরাও কি বাঙালি নয় ?” : প্রশ্ন তুলেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 

Next Post
“যে আজ তৃণমূলের সঙ্গে নেই, তার বাংলায় থাকারই অধিকার নেই” : বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ; “তৃণমূলের কারনে সব হারানো লোকেরাও কি বাঙালি নয় ?” : প্রশ্ন তুলেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 

“যে আজ তৃণমূলের সঙ্গে নেই, তার বাংলায় থাকারই অধিকার নেই" : বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ; "তৃণমূলের কারনে সব হারানো লোকেরাও কি বাঙালি নয় ?" : প্রশ্ন তুলেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 

No Result
View All Result

Recent Posts

  • স্বামী ও ২ নাবালক সন্তানকে ফেলে ১২ দিন ধরে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বধূ ; স্বামীর সন্দেহ যে ফেসবুক বন্ধুর প্রেমের ফাঁদে পড়েছেন তার স্ত্রী 
  • “যে আজ তৃণমূলের সঙ্গে নেই, তার বাংলায় থাকারই অধিকার নেই” : বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ; “তৃণমূলের কারনে সব হারানো লোকেরাও কি বাঙালি নয় ?” : প্রশ্ন তুলেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 
  • “নাস্তিকতা” সুজন চক্রবর্তীর কাছে “গর্ব” : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 
  • শ্রী রাম পঞ্চ রত্ন স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে সমস্ত শাপমুক্তি হয়
  • অযোধ্যায় ৩৫ কোটি টাকায় ২.৬৭ একর জমি কিনেছেন অমিতাভ বচ্চন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.