• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আত্মঘাতী প্রতিবাদ

Eidin by Eidin
April 20, 2024
in ব্লগ
আত্মঘাতী প্রতিবাদ
6
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

গণতান্ত্রিক দেশে আজ স্বাধীনতাটাই পরাধীন
ঘূণ পোকারা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে গণতন্ত্রের ভিত!
আমার চারপাশে পড়ে আছে তার ভগ্ন অবশেষ।
অসহায় মানুষের কণ্ঠরুদ্ধ,পকেটে কলম পুরে নিশ্চিন্তের ভাতঘুম,
আমার দেশটা আজ বড্ডো অচেনা মনে হয়,
অমানিশার প্রহর শেষে আবারো ফিরে আসে নতুন সকাল।
শুরু হয় নতুন করে বাঁচার তাগিদ…..
জীবন বুঁদ হয়ে পড়ে থাকে মধ্যবিত্ত মানসিকতায়,
আমার শহর আজো এক নির্ভীক প্রতিবাদী মুখ খুঁজে যাচ্ছে,
রাজপথটা উন্মুক্ত উন্মুখ হয়ে আছে মিছিলে হাঁটবে বলে,,,,মৃত্যু মিছিল!
শবের গন্ধে বাতাস হয়েছে পূতিগন্ধময় ভারী,
যেন প্রাচীন কোনো মায়া সভ্যতার দ্রষ্টব্য কবর স্থান।
নির্বাক হয়ে চেয়ে থাকি বিকৃত কামুক নপুংসকের দলের দিকে,
তারা হাতে তালি দিচ্ছে আর বীভৎস উল্লাসে নৃত্য করছে…..
গণতন্ত্রের প্রাচীন মহাভারত খানা আজ বুকের উপর পাথরের মতো চেপে বসেছে।
আকাশ বিদীর্ণ করে ঝরছে বর্বরতার আগুন,
পুড়ে ছাই হয়ে যাচ্ছে কলঙ্কিত সভ্যতা!
তোমার প্রতিবাদী সত্ত্বাটাকে জাগাও হে মানব,
তোমার দৃপ্ত কঠোর মুষ্টিবদ্ধ হাত দিয়ে ধ্বংস করো যত অনাসৃষ্টি।
কাকে বলছি, হায়! মেরুদন্ডহীন সরীসৃপ সম মানুষকে?
চারিদিকে জমাট আঁধারে মৃত্যু উপত্যকায় আজ প্রতিবাদ অস্তমিত ঐ গঙ্গায়…..
আত্মঘাতী অস্ত্রের আঘাতে অকাল মৃত্যু হয়েছে প্রতিবাদী ভাষার।
চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে মিছিলের জন্মাচ্ছে অধিকার।।

Previous Post

ভাতারে যাত্রীবাহী বাস উলটে আহত ডজন খানেক যাত্রী

Next Post

তিন জেলার ভোটের পর তৃণমূলের বিজয় মিছিল হতাশার লক্ষণ নাকি বিজেপির চাপ বাড়ানোর কৌশল ?

Next Post
তিন জেলার ভোটের পর তৃণমূলের বিজয় মিছিল হতাশার লক্ষণ নাকি বিজেপির চাপ বাড়ানোর কৌশল ?

তিন জেলার ভোটের পর তৃণমূলের বিজয় মিছিল হতাশার লক্ষণ নাকি বিজেপির চাপ বাড়ানোর কৌশল ?

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.