এইদিন ওয়েবডেস্ক,ব্যাংকক,১১ ফেব্রুয়ারী : থাইল্যান্ডের একটি ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে ২২ শিশুসহ কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে ।মালয়েশিয়ার সীমান্তবর্তী হাট ইয়াই জেলার পাটোং প্রাথান কিরিওয়াত স্কুলে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের স্কুলের ক্যাম্পাসে ১৮ বছর বয়সী এক বন্দুকধারী ঢুকে মেশিনগান দিয়ে এলোপাথাড়ি গুলি চালায়।
প্রথমে সে স্কুলের অধ্যক্ষকে আহত করে এবং অন্যদের পনবন্দি করার চেষ্টা করে। গুলির শব্দ শুনে স্কুলের শিশু এবং শিক্ষকরা বিভিন্ন দিকে ছুটাছুটি শুরু করে। তারপর, সে পড়ুয়াদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় । বলা হচ্ছে যে এই ঘটনায় ২২ শিশু এবং আরও ১২ জন সহ ৩৪ জন মোট নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একটি মেশিনগান হাতে মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল এবং যাওয়ার সময় গুলি চালাচ্ছিল। এরপর
বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়৷ এদিকে হাত ইয়াই এবং থাং লুং জেলার বিশেষ অভিযান বাহিনী এবং স্থানীয় পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলে, যখন স্কুলের শিশু এবং কর্মীদের ক্যাম্পাস থেকে কাছের রাস্তা দিয়ে পালাতে দেখা যায়।
ধারাবাহিক অভিযানের পর, নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারী যুবককে জীবিত ধরে ফেলেছে । তারা আরও স্পষ্ট করে বলেছেন যে সমস্ত পনবন্দিকে নিরাপদে মুক্তি দেওয়া হয়েছে। থাং লুং পুলিশ তথ্য সংগ্রহ করেছে যে আজ ভোরে এক তরুণ বন্দুকধারী স্কুলে যাওয়ার আগে কাছের একটি বাড়িতে তার মাকে হুমকি দিচ্ছিল, অভদ্র আচরণ করছিল।
প্রসঙ্গত,থাইল্যান্ডে বন্দুক হামলা অস্বাভাবিক নয়, এবং অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল ২০২২ সালে একজন প্রাক্তন পুলিশ অফিসারের নার্সারি স্কুলে গুলি চালানোর ঘটনা, যেখানে ২২ শিশু সহ ৩৬ জন নিহত হয় ।।
