• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়া হাসপাতালে জটিল অস্ত্রপচার করে কিশোরের পায়ে গেঁথে যাওয়া রড বের করলেন চিকিৎসক

Eidin by Eidin
July 3, 2022
in রাজ্যের খবর
কাটোয়া হাসপাতালে জটিল অস্ত্রপচার করে কিশোরের পায়ে গেঁথে যাওয়া রড বের করলেন চিকিৎসক
হাসপাতালে চিকিৎসাধীন অভিজিৎ মাজি । কাটোয়া । রবিবার ।
13
SHARES
188
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান) : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে হল জটিল অস্ত্রোপচার । বছর ষোলোর এক কিশোরের পায়ে গেঁথে যাওয়া ১০ মিলিমিটারের ৬২ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার রড অস্ত্রপচার করে বের করলেন হাসপাতালের শল্য চিকিৎসক ডাঃ সন্দীপ কুমার বাড়ী । তাঁকে সাহায্য করেন ওটি বিভাগের কর্মী কাজল দাস । অভিজিৎ মাজি মাঝি নামে ওই কিশোর বর্তমানে বিপদন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা । এদিকে এই জটিল অস্ত্রোপচার কাটোয়া হাসপাতালে হওয়ায় আপ্লুত কিশোরের পরিবার । অভিজিতের মা দিপালীদেবী বলেন,’ আমরা ভেবেছিলাম ছেলেকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে । আমাদের অত সামর্থ্য নেই । ছেলেকে বাঁচাতে বাধ্য হয়ে ধারদেনা করতে হত । কিন্তু কাটোয়া হাসপাতালেই যে এতবড় অপারেশন হবে তা আশা করিনি । কাটোয়া হাসপাতালের চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ ।’
জানা গেছে,কেতুগ্রামের সীতাহাটি পঞ্চায়েতের নৈহাটি গ্রামের উত্তরপাড়ায় বাসিন্দা অভিজিতরা তিন ভাইবোন । দুই দিদির বিয়ে হয়ে গেছে । তাদের বাবা ছোটন মাঝি কেরলে রাজমিস্ত্রির কাজ করেন । ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন ছোটনবাবুর স্ত্রী দিপালী মাঝি । ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,নৈহাটি গ্রামে যাতায়াতের রাস্তায় একটি কালভার্ট নির্মানের কাজ চলছে । ঢালাইয়ের আগে লোহার রডের খাঁচা বেঁধে রাখা হয়েছে । চলাচলের জন্য ঠিক তার পাশেই একটি বাঁশের তৈরি সরু সাঁকো করে দেওয়া হয়েছে । শনিবার রাতে গ্রামের ক্লাবে ক্যারাম খেলার পর সাইকেলে চড়ে ওই সাঁকোর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে অভিজিৎ । আর তখনই সে টাল রাখতে না পেরে কালভার্টের জন্য বেঁধে রাখা খাঁচার উপরে পড়ে । একটি বড় লোহার রড তার বাম পায়ের জানু এফোঁড় ওফোঁড় হয়ে যায় । বেশ কিছুক্ষন ওই অবস্থায় থাকার পর এক গ্রামবাসীর বিষয়টি নজরে পড়ে । তৎক্ষনাৎ তিনি গ্রামে এসে খবর দেন । তারপর রড কেটে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে আনা হয় । চিকিৎসক ডাঃ সন্দীপ কুমার বাড়ী জানিয়েছেন,ঠিক সময়েই ওই কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল । একটু দেরি হলেই তার প্রাণহানী পর্যন্ত হতে পারতো ।
কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সৌভিক আলম বলেন, ‘হাসপাতালে পুরুষ বিভাগে রেখে ওই কিশোরের চিকিৎসা চলছে । তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।’।

Previous Post

ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে বিশ্ব রেকর্ড করলেন জসপ্রীত বুমরাহ

Next Post

নূপুর শর্মাকে সমর্থন করে ঘনিষ্ঠ বন্ধু ইউসুফ খানের ইন্ধনেই খুন হতে হল অমরাবতীর উমেশ কোলহেকে

Next Post
নূপুর শর্মাকে সমর্থন করে ঘনিষ্ঠ বন্ধু ইউসুফ খানের ইন্ধনেই খুন হতে হল অমরাবতীর উমেশ কোলহেকে

নূপুর শর্মাকে সমর্থন করে ঘনিষ্ঠ বন্ধু ইউসুফ খানের ইন্ধনেই খুন হতে হল অমরাবতীর উমেশ কোলহেকে

No Result
View All Result

Recent Posts

  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যের দুর্দান্ত ব্যাটিং ; ভাঙলেন একাধিক রেকর্ড 
  • সাত দিন পিছিয়ে গেল এসআইআর শুনানির দিন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.