• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিষ প্রয়োগ করে জলাশয়ে মাছ খেতে আসা পাখিদের হত্যা করার অভিযোগে গ্রেপ্তার ২

Eidin by Eidin
November 25, 2021
in রাজ্যের খবর
বিষ প্রয়োগ করে জলাশয়ে মাছ খেতে আসা পাখিদের হত্যা করার অভিযোগে গ্রেপ্তার ২
উদ্ধার করা হচ্ছে মৃত পাখি । পূর্বস্থলী । বৃহস্পতিবার ।
5
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ নভেম্বর : জলাশয়ের মাছ খেয়ে নিচ্ছিল পাখিতে । তাই জলাশয়ে বিষ ছড়িয়ে বিভিন্ন প্রাজিতির ৬০ টির বেশি নিরীহ পাখিকে হত্যা করার অভিযোগ উঠলো দুই ব্যক্তির বিরুদ্ধে । মরা পাখিগুলির মধ্যে বেশ কয়েকটি পানকৌরি ও বকও রয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর একতাপল্লী এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাদনঘাট থানার পুলিশ বনমালী সাঁতরা ও সনাতন ভদ্র নামে দুই ব্যক্তিকে ধরে বন দফতরের হাতে তুলে দেয়। ধৃত দু’জনের বাড়ি নদীয়া জেলায় বলে জানা গিয়েছে । বন দফতরের আধিকারিক সুকান্ত ওঝা জানিয়েছেন , ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ।পুলিশ জানিয়েছে , শুক্রবার ধৃতদের পেশ করা হবে কালনা আদালতে । ময়নাতদন্তের জন্য মৃত পাখি গুলিকে উদ্ধার করে এদিন পাঠানো হয় বর্ধমানের রমনাবাগানের বন বিভাগে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত একতাপল্লী এলাকায় রয়েছে একটি জলশয় । এলাকার বাসিন্দা গোপাল সাহা বলেন ,ধৃত দু’ জনের সঙ্গে ঘনিষ্টতা রয়েছে ওই জলাশয়ে মাছ চাষ করা মৎসজীবীদের সঙ্গে। সম্প্রতি মাছ খেতে ওই জলাশয়ে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বেড়েছিল। পাখির আনাগোনা বাড়ায় এলাকার মানুষজন বেজায় খুশিও হয়েছিলেন। কিন্তু ওই জলাশয়ে পাখির আগমন বাড়ায় খুশি হতে পারেন নি মৎসজীবীরা । পাখিতে মাছ খেয় নিচ্ছে বলে তাঁরা বেজায় ক্ষুব্ধ ছিলেন । এলাকার পক্ষী প্রেমী শিবদাস ভট্টাচার্য্য এদিন বলেন , সকাল হতেই তাঁরা দেখেন ওই জলাশয়ে অসংখ্য পাখি মরে পড়ে রয়েছে। আর তার আশেপাশে এদিন সন্দেহজনক ভাবে ঘেরা ফেরা করছিল নদীয়া নিবাসী বনমালী সাঁতরা ও সনাতন ভদ্র । স্থানীয়রা তাঁদের ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন । তখনই তাঁরা স্বীকার করে ,জলাশয়ে চাষ করা মাছ পাখিতে খেয়ে নিচ্ছিল ।তাই ওইসব পাখিদের মারতেই তাঁরা ছোট মাছের মধ্যে বিষাক্ত দ্রব্য ঢুকিয়ে দিয়ে জলে ফেলে রেখে যায় । সেই মাছ খেয়েই পাখি গুলি মরা গিয়েছে বলে দু’জন স্বীকার করে । এই কথা শুনেই এলাকার মানুষজন ও পক্ষীপ্রেমীরা নাদনঘাট থানার পুলিশকে খবর দেয় ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ওই বনমালী ও সনাতনকে ধরে থানায় তুলে নিয়ে যায়। দুপুরে ঘটনাস্থলে পৌছায় বনদফতরের আধিকারিকরা। ঘটনার তদন্তে নেমে তাঁরাও ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।বনমালী সাঁতরা ও সনাতন ভদ্র বন আধিকারিকদের কাছেও পাখি মারার দায় স্বীকার করে নেয় । বনদফতরের নির্দেশে পুলিশ মূল অভিযুক্তদেরও খোঁজ শুরু করেছে । ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পূর্বস্থলীর পক্ষী প্রেমীরা ।।

Previous Post

সদর্পে বিনা চালানে লরিতে ওভারলোড বালি নিয়ে যাবার কথা সাংবাদিককে জানিয়ে গ্রেপ্তার লরি চালক

Next Post

বাংলাদেশের চট্টগ্রামে ৬.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভব পূর্ব ভারতের একাংশে

Next Post
বাংলাদেশের চট্টগ্রামে ৬.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভব পূর্ব ভারতের একাংশে

বাংলাদেশের চট্টগ্রামে ৬.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভব পূর্ব ভারতের একাংশে

No Result
View All Result

Recent Posts

  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.