• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রায় ৪৫ মিনিটের মধ্যে কয়েক লক্ষ টাকা লুটপাট সশস্ত্র দুষ্কৃতি দলের, তদন্তে গঠন হল স্পেশাল ইনভেস্টিগেশন টিম

Eidin by Eidin
January 21, 2022
in রাজ্যের খবর
প্রায় ৪৫ মিনিটের মধ্যে কয়েক লক্ষ টাকা লুটপাট সশস্ত্র দুষ্কৃতি দলের, তদন্তে গঠন হল স্পেশাল ইনভেস্টিগেশন টিম
ব্যাঙ্কে তদন্তে পুলিশ । বর্ধমান । শুক্রবার ।
8
SHARES
114
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২১ জানুয়ারী : বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জনগেটের পাশে দত্ত সেন্টারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে । শুক্রবার সকালে প্রায় ৪৫ মিনিটের মধ্যে ৬ – ৭ জনের সশস্ত্র দুস্কৃতিদল যেভাবে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিয়েছে তাতে শহরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । তবে দুষ্কৃতিরা ঠিক কত লক্ষ টাকা লুটপাট চালিয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি । এদিকে খবর পেয়েই ব্যাঙ্কে ছুটে যায় বর্ধমান থানার পুলিশ । পৌঁছান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা ।
পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন,’জেলার সমস্ত চেকপোস্টগুলিতে ও রেল ও বাস স্টেশনে নাকা চেকিং শুরু হয়েছে । ঘটনার তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট) গঠন করা হয়েছে ।’
ব্যাংঙ্কের গ্রাহক দীপা কুমার,সমীর চৌধুরীরা বলেন, ‘আমরা ১০ টা ১৫ নাগাদ ব্যাঙ্কে ঢুকেছিলাম । গিয়ে দেখি ৬ থেকে ৮ জন যুবক ব্যাঙ্কে ঘোরাঘুরি করছে । তাদের কারোর মুখ মাফলার,কারোর রুমাল, কারোর কাপড় দিয়ে মুখ ঢাকা । সকলের হাতে পিস্তল । পিঠে ছিল স্কুল ব্যাগ । তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল । আমরা ব্যাঙ্কে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আমাদের মাটিতে বসতে বলে । পিস্তল দেখিয়ে আমাদের মোবাইল কেড়ে নেয় । ব্যাঙ্কের এক কর্মী গ্রাহকদের মোবাইল ফিরিয়ে দেওয়ার কথা বললে দুষ্কৃতিরা তাঁকে বেদম পেটায় । ডাকাতদল লুটপাট চালানোর পর প্রায় সাড়ে দশটা নাগাদ পালিয়ে যায় ।’
প্রকাশ্য দিবালোকে কার্জন গেটের মত ব্যাস্ততম জায়গায় এভাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন । ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজের সুত্র ধরে দুষ্কৃতি দলকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে সন্ধ্যা পর্যন্ত এই দুঃসাহসিক ডাকাতির কোনও কিনারা হয়নি বলে জানা গেছে ।।

Previous Post

চোরাই কয়লসহ ধৃত ৩, আটক মারুতি ভ্যান ও ৪ টন কয়লা বোঝাই ট্রাক্ট্রর

Next Post

মুম্বাইয়ে বহুতলে আগুন,মৃত ২,জখম ১৯

Next Post
মুম্বাইয়ে বহুতলে আগুন,মৃত ২,জখম ১৯

মুম্বাইয়ে বহুতলে আগুন,মৃত ২,জখম ১৯

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.