এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৮ মার্চ : সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগ থাকার অভিযোগে বাঁকুড়ার খাতড়ার এক যুবককে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। ধৃত যুবকের নাম মীর আসিফ আলি (২০)৷ তার বাড়ি খাতড়া থানার খড়গোন মোড় এলাকায় ।
সূত্রের খবর,মীর আসিফ আলির বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেট ও আল কায়দার সঙ্গে যুক্ত থেকে পশ্চিমবঙ্গে মডিউল তৈরির অভিযোগ রয়েছ । তদন্তকারীরা তেলেঙ্গানায় ধৃত তিন সন্ত্রাসবাদের মোবাইল ফোন ঘেঁটে তার নাম জানতে পারে । পুলিশ জানিয়েছে, তার এক্স অ্যাকাউন্টে একটি একে-৪৭ হাতে ছবি ছিল। ওই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। আসিফ আলি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত এবং পশ্চিমবঙ্গ-ভিত্তিক একটি আল কায়েদা নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য পশ্চিমবঙ্গ থেকে আরও লোক নিয়োগের চেষ্টা করছিল । এছাড়াও বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ নজরে আসে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । শুক্রবার খাতড়া মহকুমা আদালতে তুলে তাকে অন্ধপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে । তার বিরুদ্ধে দেশবিরোধী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে । যদিও পরিবারের দাবি যে আসিফ নির্দোষ এবং সে এই ধরনের কোন কাজের সঙ্গে যুক্ত নয় ।।
