• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রাচীন বটগাছ উপড়ে পড়ল বেহুলা নদীর উপর কাঠের সেতুতে,সেতু ভেঙে বিচ্ছিন্ন হুগলির আলীসাগর গ্রাম

Eidin by Eidin
August 2, 2021
in রাজ্যের খবর
প্রাচীন বটগাছ উপড়ে পড়ল বেহুলা নদীর উপর কাঠের সেতুতে,সেতু ভেঙে বিচ্ছিন্ন হুগলির আলীসাগর গ্রাম
6
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হুগলি,০২ জুলাই : লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে গোঁড়া আলগা হয়ে সমূল উপরে পড়ল প্রাচীন বটগাছ । ওই বিশাল আকৃতির গাছের চাপে ভেঙে পড়ল নদীর উপর নির্মিত কাঠের সেতুটি । ফলে বন্ধ যাতায়তের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে গেছেন হুগলি জেলার আলীসাগর গ্রামের বাসিন্দারা । এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা ও রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের চুড়ান্ত নাকাল হতে হচ্ছে । গ্রামবাসীরা অবিলম্বে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন ।
হুগলি জেলার বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই আলীসাগর গ্রাম । গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেহুলা নদী । নদীর অন্যপ্রান্তে রয়েছে ধোবাপাড়া গ্রাম । ধোবাপাড়ায় রয়েছে হাসপাতাল, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়, বাজার, রেশন দোকান । রয়েছে একটি বহু প্রাচীন মন্দির । যেখানে প্রতিদিন পুজো দিতে আসেন আলীসাগর গ্রামের কয়েক হাজার মানুষ । এছাড়া আলীসাগর গ্রামের কৃষকদের সমস্ত জমিজমা রয়েছে ধোবাপাড়া এলাকায় । ফলে রুটিরুজি, পড়াশোনা,অফিস কাছারি সব কাজের জন্যই ধোবাপাড়ায় ছুটতে হয় আলীসাগর গ্রামবাসীদের । যাতায়াতের রাস্তা বলতে বেহুলা নদীর উপর নির্মিত একটি পুরনো কাঠের সেতু । যেটি নাকি প্রায়ই ভেঙে পড়ে । তাই একটি পাকা সেতু নির্মানের জন্য প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হয়েছিল । কিন্তু এযাবৎ বাম বা তৃণমূল কোনও সরকারই সেতু নির্মানের কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তুলেছেন আলীসাগর গ্রামের বাসিন্দারা ।
জানা গেছে, আলীসাগর গ্রামের দিকে সেতুর অনতিদূরে বেহুলা নদীর ঠিক পাশেই ছিল বিশাল আকৃতির ওই প্রাচীন বট গাছটি । টানা কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে বেহুলা নদীর জলের চাপ প্রচুর বেড়ে গেছে । ফলে ওই বট গাছের গোঁড়ার মাটি আলগা হয়ে গিয়েছিল । তার জেরে এদিন সোমবার হঠাৎ গাছটি হুড়মুড়িয়ে সেতুর উপরে ভেঙে পড়ে । ভেঙে যায় কাঠের সেতুটি । নদীর দুই পাড়ের দুই গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । ফলে ভরা বেহুলা নদীর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে আলীসাগর গ্রামের শিশু থেকে বৃদ্ধবৃদ্ধাদের । স্থানীয় গ্রামবাসী জানান, সেতুটি এনিয়ে দুবার ভাঙল । বারবার সেতু ভাঙায় তাঁরা ওই কাঠের সেতুর জায়গায় কংক্রিটের সেতু করার দাবি জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে এদিন সেতু পরিদর্শনে যান বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । তিনি বলেন, ‘ বহু বার ভেঙে পড়েছে এই সেতুটি ।একটা কংক্রিটের সেতু হলে মানুষের ভালো হয় । সেতু তৈরি করতে আমার যা যা করনীয় আমি করবো ।’।

Previous Post

কাটোয়ায় ভাগীরথীতে ভেসে আসা কচুরি পানার চাপে বন্ধ ফেরিঘাট

Next Post

বাঁকুড়ায় চার দোকানে হাতির তান্ডব, কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি

Next Post
বাঁকুড়ায় চার দোকানে হাতির তান্ডব, কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি

বাঁকুড়ায় চার দোকানে হাতির তান্ডব, কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি

No Result
View All Result

Recent Posts

  • ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
  • ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে আরও একটি রুশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৪৪৫ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার 
  • চাঁচলে রামনবমীর শোভাযাত্রায় জল বিতরণ করে “হিন্দু-মুসলিম ভাই, ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই” বার্তা দিলেন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি 
  • ইংল্যান্ডে ১২ বছরের মেয়েকে অপহরণ ও ধর্ষণের আসামি  আফগান শরণার্থী আহমদ মুলাখিলকে ১৬ বছরের কারাদণ্ড
  • “মমতা ব্যানার্জির শাসনাকালে পশ্চিমবঙ্গ আইনহীন রাজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রশাসন চালায় গুন্ডারা” : রানাঘাটে ভোটকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.