• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়ির সামনেই বেপরোয়া বাইকের ধাক্কায় কাটোয়ার এক প্রৌঢ়ের মৃত্যু

Eidin by Eidin
January 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাড়ির সামনেই বেপরোয়া বাইকের ধাক্কায় কাটোয়ার এক প্রৌঢ়ের মৃত্যু
Oplus_131072

Oplus_131072

4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ জানুয়ারী : নিজের বাড়ির সামনেই বেপরোয়া বাইকের ধাক্কায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক প্রৌঢ়ের মৃত্যু হল । মৃতের নাম বিমল বিশ্বাস (৫২)। বুধবার রাতে কাটোয়া থানার চরদাঁইহাটে তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখন তিনজন যুবক একটা বাইকে চড়ে বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয় । রক্তাক্ত অবস্থায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । বাইক আরোহীদের মধ্যে সুব্রত দেবনাথ নামে একজন  আহত অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ঘাতক বাইকসহ বাকি দুই আরোহীকে আটক করেছে পুলিশ । যদিও এদিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।  

জানা গেছে,রাতের খাওয়া দাওয়ার পর প্রায় সাড়ে আটটা বিমলবাবু বাড়ির কাছাকাছি গঙ্গা যাওয়ার রাস্তায় পায়চারি করছিলেন। সেই সময় কাটোয়ার ঘোষহাট এলাকার বাসিন্দা সুব্রত দেবনাথসহ ৩ জন একটা বাইকে চড়ে বেপরোয়া গতিতে এসে বিমলবাবুকে সজোরে ধাক্কা দেয় । বিমলবাবু সহ তিন বাইক আরোহী ছিটকে পড়েন । বিমলবাবু গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন । এদিকে তিন বাইক আরোহী পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে । পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।  তাদের মধ্যে সুব্রত দেবনাথ অল্পবিস্তর আহত হলে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে । বাকি দুজনকে বাইকসহ আটক করা হয় । 

জানা গেছে,সুব্রত দেবনাথরা দাঁইহাটে গিয়েছিল । সেখানে শীতলাতলার কাছে তারা স্বরূপ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালাচ্ছিল । ওই ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন । এদিকে ধরা পরার ভয়ে তিন যুবক বেপরোয়া গতিতে পালাতে গিয়ে  চরদাঁইহাটের বাসিন্দা বিমল চন্দ্র বিশ্বাসকে ধাক্কা দেয় । স্বরূপবাবু প্রাণে বেঁচে গেলেও দুর্ভাগ্যক্রমে প্রাণ হারাতে হয় বিমলবাবুকে ।।

Previous Post

খেলোয়াড়দের বিদ্রোহের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল বাংলাদেশ প্রিমিয়ার লীগ

Next Post

পয়লা মাঘ পূণ্যস্নান ও তর্পণের প্রাচীন রীতি পালন করতে আদাবাসী পূণ্যার্থী সমাগমে ঢাকা পড়লো জামালপুরের দামোদরের তেলকুপি গয়াঘাট 

Next Post
পয়লা মাঘ পূণ্যস্নান ও তর্পণের প্রাচীন রীতি পালন করতে আদাবাসী পূণ্যার্থী সমাগমে ঢাকা পড়লো জামালপুরের দামোদরের তেলকুপি গয়াঘাট 

পয়লা মাঘ পূণ্যস্নান ও তর্পণের প্রাচীন রীতি পালন করতে আদাবাসী পূণ্যার্থী সমাগমে ঢাকা পড়লো জামালপুরের দামোদরের তেলকুপি গয়াঘাট 

No Result
View All Result

Recent Posts

  • কাশ্মীরি পন্ডিতদের গনহত্যায় চুপ, পাহেলগাম হামলায় নেই কোনো ক্ষোভ ; কিন্তু বারবার ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিষোদগার করা খামেনির হত্যার প্রতিবাদে নেতানিয়াহু- ট্রাম্পের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ মেহবুবা মুফতির  
  • সৌদির সঙ্গে চুক্তির কারনে ইরান যুদ্ধে অংশ নিতে চলেছে পাকিস্তান 
  • ‘প্রায় প্রতিদিনই আমাকে যৌন নির্যাতন করা হয়’ : চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী আয়েশা খান 
  • সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মুল করতে দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ; ইরানিদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানালেন প্রিন্স রেজা পাহলভি
  • ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই খতম করা হবে : হুমকি দিল ইসরায়েল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.