• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টর্নেডোর তাণ্ডবে ছারখার আমেরিকা, মৃতের সংখ্যা বেড়ে ৮৪

Eidin by Eidin
December 12, 2021
in আন্তর্জাতিক
টর্নেডোর তাণ্ডবে ছারখার আমেরিকা, মৃতের সংখ্যা বেড়ে ৮৪
টর্নেডোর তান্ডবের খন্ডচিত্র । ছবি : সৌজন্যে ট্যুইটার ।
5
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১২ ডিসেম্বর : বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হল আমেরিকা । শনিবার সন্ধ্যায় আমেরিকার পশ্চিম উপকূল লাগোয়া প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসে ৩০ টির বেশি টর্নেডো । তারপর কেনটাকি, মিসৌরি,টেনেসি, ইলিনয়, আরকানসাস ও মিসিসিপি এই ৬ টি রাজ্যের উপর দিয়ে একের পর এক বয়ে যায় ভয়ঙ্কর টর্নেডোগুলি । এলাকাগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিনত হয় । টর্নেডোয় এযাবৎ মোট ৮৪ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে । শুধু কেনটাকিতেই ৭০-এর জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে খবর । ইলিনয়ের একটি অ্যামাজন গুদামের ছাদ ধসে প্রায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
কেনটাকি থেকে শুরু হওয়া এই ঝড় মোট ৬ টি রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে । প্রচণ্ড ঝড়ে বহু যানবাহনের ক্ষতিগ্রস্ত হয়েছে । জীবনহানীর পাশাপাশি প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঝড়কে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন । তিনি তার বিবৃতিতে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা । এই ঝড়ে কত মানুষ প্রাণ হারিয়েছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা এখনও বলতে পারছি না ।’
স্থানীয় সুত্রে খবর,শনিবার হঠাৎ কেনটাকিতে অন্ধকার নেমে আসে । প্রচণ্ড ঝড় অনেক মানুষকে উড়িয়ে নিয়ে যায় । ধ্বসে পড়ে একাধিক ঘরবাড়ি । প্রকৃতির তান্ডবলীলা কিছুটা প্রশমিত হতেই শুরু হয় উদ্ধার কাজ । উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের খোঁজ করতে শুরু করে দেয় । ৩০টি টর্নেডোর মধ্যে একটি সবচেয়ে বেশি বিধ্বংসী ছিল বলে জানা গেছে । ওই টর্নেডোটি আরকানসাসের উত্তর-পূর্ব ও মিসৌরির দক্ষিণ-পূর্ব প্রান্ত,টেনেসির উত্তর-পশ্চিম প্রান্ত ও কেনটাকির পশ্চিম দিক দিয়ে বয়ে যায় । চারটি রাজ্যের একাংশ জুড়ে ব্যাপক তান্ডব চালায় ওই টর্নেডোটি । কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, ‘এটি ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মানবিক বিপর্যয় । এই দুর্যোগে আমরা শতাধিক মানুষকে হারাবো বলে আশঙ্কা করছি ।’।

Previous Post

অনার্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী

Next Post

পাকিস্তান সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ৩ খেলোয়াড় করোনা আক্রান্ত

Next Post
পাকিস্তান সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ৩ খেলোয়াড় করোনা আক্রান্ত

পাকিস্তান সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ৩ খেলোয়াড় করোনা আক্রান্ত

No Result
View All Result

Recent Posts

  • জার্মানির ডুসেলডর্ফ শহরে পার্ক করা গাড়ির হুডের উপরে ২৭ বছর বয়সী এক তরুনীকে গনধর্ষণ করল ৩ সিরিয়ান নাগরিক
  • বাংলাদেশের ২৯৯টি আসন বিশিষ্ট  জাতীয় সংসদ নির্বাচনে ৭৯ জন ধর্মীয় সংখ্যালঘু প্রার্থীর মধ্যে জিতেছেন মাত্র ৪ জন  
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত কন্নড় চলচ্চিত্র পরিচালক জো সাইমন  
  • তৃণমূলে যোগ দিলেন ময়নার বিজেপি নেতা চন্দন চন্ডল, মিষ্টি বিতরণ করে “জঞ্জাল মুক্ত” দিবস পালন করল গেরুয়া শিবির 
  • সমৃদ্ধ মৎস্য সম্পদের জন্য পরিচিত পশ্চিমবঙ্গ এখন বিদেশ থেকে মাছ আমদানি করছে : অমিত মালব্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.