• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নানুরে বিজেপি নেতার বাড়ির দরজায় সাদা থান ঝুলিয়ে হত্যার সঙ্কেত পাঠানোর অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের দিকে 

Eidin by Eidin
February 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নানুরে বিজেপি নেতার বাড়ির দরজায় সাদা থান ঝুলিয়ে হত্যার সঙ্কেত পাঠানোর অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের দিকে 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৮ ফেব্রুয়ারী : ফের খবরের শিরোনামে বীরভূম জেলার নানুর। নানুরের কুড়গ্রামে এক বিজেপি নেতার বাড়ির দরজায় সাদা থান কাপড় ও রজনীগন্ধার মালা ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । রামকৃষ্ণ মণ্ডল নামে ওই বিজেপি নেতা এনিয়ে নানুর থানায় অভিযোগ জানিয়েছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ 

জানা গেছে,রামকৃষ্ণ মণ্ডল বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল কমিটির সভাপতি । আজ বুধবার সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দেন । তিনি জানান যে বাড়ির সদর দরজা খুলতেই দরজার ছিটকিনিতে একটা শবুজ রঙের নাইলনের ব্যাগ ঝুলতে দেখেন । ব্যাগে তিনি একটা সাদা থান, একটা রজনীগন্ধার মালা,একটা মিষ্টির প্যাকেট ও এক প্যাকেট ধুপ দেখতে পান । তার অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূলের লোকজন এভাবে তাকে হত্যার হুমকি দিয়েছে । 

রাজ্যে সিপিএমের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগের কথা বহুবার শোনা গিয়েছিল । উল্লেখ্য,সাদা থান বা ফুলের মালা,ধুপ প্রভৃতি হিন্দু ধর্মে সাধারণত শেষকৃত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় । কারোর বাড়িতে এই প্রকার সামগ্রী পাঠানোর অর্থ হল মৃত্যুর ফরমানের সঙ্কেত । ফলে রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে এই ভাবে অশুভ সঙ্কেত পাঠানোয় চরম আতঙ্কের মধ্যে আছে তার পরিবারের মহিলা ও শিশুরা৷ পুলিশ জানিয়েছে,অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷এদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বিষয়টি ‘বিজেপির নাটক’ বলে উড়িয়ে দিয়েছে। তার কথায়,’মানুষের নজর টানতে বিজেপি এভাবে নাটক করছে ।’।

Previous Post

শেখ রাজেশ আলির বাবা ভুবনচন্দ্র বেরা,পাঁশকুড়ায় রোল অবজার্ভারের সুপার চেকিংয়ে ধরা পড়ল বড়সড় জালিয়াতি ; কাঠগড়ায় এইআরও

Next Post

শিবম দুবের বিস্ফোরক অর্ধশতক, নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য দিল ভারত

Next Post
শিবম দুবের বিস্ফোরক অর্ধশতক, নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য দিল ভারত

শিবম দুবের বিস্ফোরক অর্ধশতক, নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য দিল ভারত

No Result
View All Result

Recent Posts

  • বগুড়ায় ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে কুপিয়ে খুন 
  • শিবম দুবের বিস্ফোরক অর্ধশতক, নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য দিল ভারত
  • নানুরে বিজেপি নেতার বাড়ির দরজায় সাদা থান ঝুলিয়ে হত্যার সঙ্কেত পাঠানোর অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • শেখ রাজেশ আলির বাবা ভুবনচন্দ্র বেরা,পাঁশকুড়ায় রোল অবজার্ভারের সুপার চেকিংয়ে ধরা পড়ল বড়সড় জালিয়াতি ; কাঠগড়ায় এইআরও
  • এক মেধাবী ছাত্রকে খুনের অভিযোগে ৯ জন বামপন্থী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.