• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপির দেওয়াল লিখনের উপর তৃণমূলের পোস্টার সাঁটানোর অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষে জখম ৭

Eidin by Eidin
March 3, 2021
in রাজ্যের খবর
বিজেপির দেওয়াল লিখনের উপর তৃণমূলের পোস্টার সাঁটানোর অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষে জখম ৭
হাসপাতালে জখম বিজেপি কর্মী । বাঁকুড়া।
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৩ মার্চ : বিজেপির দেওয়াল লিখনের উপর পোস্টার সাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না পঞ্চায়েতের তাজপুর এলাকায় । খবর পেয়ে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । মঙ্গলবার সন্ধ্যায় এই সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন বলে খবর । উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গেছে ,আগামী ৭ মার্চ ব্রিগেডে বিজেপির জনসভা রয়েছে । ওই সভায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাই সমাবেশের সমর্থনে কয়েকদিন ধরেই তাজপুর এলাকায় দেওয়াল লিখন করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা । কিন্তু সেই দেওয়াল লিখনের উপরেই তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের দলীয় পোস্টার সাঁটিয়ে দেয় বলে অভিযোগ ।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা ওই সমস্ত পোস্টারগুলি সরাতে গেলে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাধে । তা থেকে ক্রমে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে হরেন বাগদি , নরেন বাগদি এবং গৌতম বাগদি নামে তিন বিজেপি কর্মী ও কার্তিক বাউরি , আছিরুল মণ্ডল , কালিপদ বাউরি , নজরুল মন্ডল নামে চার তৃণমূল কর্মী সমর্থক জখম হন । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
আহত তিন বিজেপি কর্মীকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয় । তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । অন্যদিকে তৃণমূলের চার কর্মীকে পখন্না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । যদিও তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ।।

Previous Post

ভাতারে ভয়াবহ আগুনে ভস্মীভুত গোয়ালঘর

Next Post

ভাতারে ছিনতাইয়ের ঘটনায় ধৃত আরও ২

Next Post
ভাতারে ছিনতাইয়ের ঘটনায় ধৃত আরও ২

ভাতারে ছিনতাইয়ের ঘটনায় ধৃত আরও ২

No Result
View All Result

Recent Posts

  • বিহারে এক যুবককে মাদক দ্রব্য খাইয়ে বেহুঁশ করে জোরপূর্বক বিয়ে
  • পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে তোলপাড় ক্রিকেট জগৎ 
  • বৃহস্পতি অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : জ্ঞান, বিদ্যা, ধন এবং সৌভাগ্য বাড়াতে পাঠ করুন
  • পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে প্রাণে মারার চেষ্টা ; অভিযোগের তির বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের দিকে 
  • হিন্দুদের “টুকরো টুকরো করা”র হুমকি দেওয়া কংগ্রেস নেতা ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ মুকাররম খানের অস্বস্তি বাড়াল কর্ণাটক হাইকোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.