• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সহায়কমূল্যে ধান বিক্রির রেজিস্ট্রেশনে হয়রানির অভিযোগ, বিক্ষোভ চাষীদের

Eidin by Eidin
November 12, 2021
in রাজ্যের খবর
সহায়কমূল্যে ধান বিক্রির রেজিস্ট্রেশনে হয়রানির অভিযোগ, বিক্ষোভ চাষীদের
কৃষিমাণ্ডিতে চাষীদের বিক্ষোভ । ভাতার । শুক্রবার ।
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ নভেম্বর : শুক্রবার থেকে ভাতার কৃষিমাণ্ডিতে শুরু হয়েছে সহায়কমূল্যে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন ও টোকেন বিলির প্রক্রিয়া । আর প্রথম দিনেই হয়রানির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন চাষীরা । বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । বন্ধ হয়ে যায় কাজকর্ম । যদিও শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে সকলকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
জানা গিয়েছে,ভাতার ব্লকে সহায়কমূল্যে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন ও টোকেন বিলির কেন্দ্রটি করা হয়েছে ভাতারে কৃষিমাণ্ডিতে । চাষীদের হয়রানি কম করতে ও কোভিড বিধির কারনে বিভিন্ন পঞ্চায়েত এলাকার জন্য প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হয়েছে । এদিন ভাতার ব্লকের বামুনাড়া পঞ্চায়েত এলাকার কৃষকদের টোকেন বিলি করা হচ্ছিল ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন ও টোকেন সংগ্রহ করতে আগের দিন রাত থেকে কৃষিমাণ্ডিতে লাইন দিয়েছিলেন চাষীরা । এদিন দু-তিন’শ চাষী টোকেনের জন্য কৃষিমাণ্ডিতে এসেছিলেন । কিন্তু সকালে অফিস খোলার পর জানিয়ে দেওয়া হয় কেবল মাত্র ৫০ জন চাষীকেই রেজিস্ট্রেশনের পর টোকেন দেওয়া হবে । আর এই কথা শোনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন লাইনে দাঁড়িয়ে থাকা চাষীরা । শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভের জেরে টোকেন বিলি ও রেজিস্ট্রেসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় । শেষে দপ্তর থেকে আশ্বাস দেওয়া হয় সকল চাষীকেই রেজিস্ট্রেসনের সুযোগ দেওয়া হবে । কিন্তু দৈনিক মাত্র ৫০ জন চাষীকে টোকেন দেওয়া হবে । এরপর বিক্ষোভকারীরা শান্ত হন ।
মলয়কৃষ্ণ রায় নামে দপ্তরের এক আধিকারিক বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষ গাইডলাইন অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে সর্বোচ্চ ৫০ জন চাষীর রেজিস্ট্রেশন করার কথা প্রথমে বলা হয়েছিল । তবে এখন থেকে অফিস খোলা থাকা পর্যন্ত যিনিই আসবেন তাঁর রেজিষ্ট্রেশন করা হবে ।’।

Previous Post

বাড়িতে ঢুকে পড়া যুবককে চোর সন্দেহে আটকে রাখল এলাকাবাসী, চাঞ্চল্য বুনিয়াদপুরে

Next Post

বিএসএফের গুলি চালানোর প্রতিবাদ করা নিয়ে উদয়ন গুহকে বেনজির ভাষায় আক্রমণ করলেন দিলীপ

Next Post
বিএসএফের গুলি চালানোর প্রতিবাদ করা নিয়ে উদয়ন গুহকে বেনজির ভাষায় আক্রমণ করলেন দিলীপ

বিএসএফের গুলি চালানোর প্রতিবাদ করা নিয়ে উদয়ন গুহকে বেনজির ভাষায় আক্রমণ করলেন দিলীপ

No Result
View All Result

Recent Posts

  • শনি দশরথ স্তোত্র : শনির অশুভ প্রভাব দূর করার জন্য অত্যন্ত শক্তিশালী মন্ত্র
  • ভোপালে জৈন মন্দিরের কাছে বোরখা পরা এক মহিলার মাংস ছোড়ার ঘটনায় উত্তেজনা ; তদন্ত শুরু করেছে পুলিশ
  • রমজান মাসে নির্বিচারে নিরীহ আফগানিদের হত্যা করছে পাকিস্তান ; এক আফগানির কথায় : “পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক” 
  • ‘দ্য কেরালা স্টোরি-২’ মুক্তির উপর কেরালা  হাইকোর্টের বিচারপতি বেচু কুরিয়ান থমাসের স্থগিতাদেশ তুলে নিল ডিভিশন বেঞ্চ 
  • পাকিস্তানে তালিবান আত্মঘাতী যোদ্ধার হামলায় ৪ পুলিশ সদস্য নিকেশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.