• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমানে জমিতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

Eidin by Eidin
June 26, 2021
in রাজ্যের খবর
বর্ধমানে জমিতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
6
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ জুন : বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর আশ্বাস দিয়ে এক জমি মালিের কাছ থেকে ১২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো প্রতারকদের বিরুদ্ধে । ঘটনার বিষয়ে প্রতারিত অরুপ কুমার চৌধুরী বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন । অভিযোগ পেয়ে অর্থ আত্মসাত ও প্রতারণার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । শুরু হয়েছে প্রতারকের খোঁজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অরুপ চৌধুরীর বাড়ি শহর বর্ধমানের পিসি মিত্র লেনে । পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর জমিতে টাওয়ার বসানোর জন্যে ২০১০ সালে তাঁর কাছে ফোন আসে। টাওয়ার বসানোর জন্য ফোনে তাঁকে নানা প্রলোভন দেওয়া হয়।তাঁকে জানানো হয় টাওয়ার বসালে মোটা টাকা পাবেন ।অরুপবাবু বলেন প্রথমে তিনি প্রস্তাবে রাজি হননি । পরে অবশ্য মোটা টাকার লোভে তিনি টাওয়ার বসানোর প্রস্তাবে রাজি হয়ে যান। টাওয়ার বসানোর আগে প্রসেসিং ফি, রেজিস্ট্রেশন ফি, ভেরিফিকেশন চার্জ বাবদ তাঁর কাছ থেকে কয়েক দফায় টাকার দাবি করা হয়। টাওয়ার বসানো সম্পূর্ণ হলে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে ওই সময়ে তাঁকে জানানো হয়েছিল। প্রতারকদের কথা বিশ্বাস করে অরুপবাবু কয়েক দফায় ১২ লক্ষ ১ হাজার ১০০ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু, ১০ বছর পেরিয়ে যাওয়ার পরেও তাঁর জমিতে টাওয়ার বসেনি, টাকাও ফেরৎ পাননি বলে অরুপবাবু জানিয়েছেন। প্রতারকদের দেওয়া ফোন নম্বরে ফোন করেও তিনি আর যোগাযোগ করতে পারছেন না।এই অবস্থায় বেসরকারি সংস্থার টাওয়ার বসানোর নাম করে প্রতারণার বিহিত চেয়ে অরুপ চৌধুরী বর্ধমান সাইবার থানার দ্বারস্থ হয়েছেন ।।

Previous Post

লিজ নেওয়া জায়গায় গড়ে তোলা স্কুল ভেঙে গুঁড়িয়ে দিল কাটোয়া পুরসভা

Next Post

অতিমারির মধ্যে ’ফিজ’ বৃদ্ধি ! প্রতিবাদে আন্দোলনে বর্ধমান মহিলা কলেজের ছাত্রীরা

Next Post
অতিমারির মধ্যে ’ফিজ’ বৃদ্ধি !  প্রতিবাদে আন্দোলনে বর্ধমান মহিলা কলেজের ছাত্রীরা

অতিমারির মধ্যে ’ফিজ’ বৃদ্ধি ! প্রতিবাদে আন্দোলনে বর্ধমান মহিলা কলেজের ছাত্রীরা

No Result
View All Result

Recent Posts

  • ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ; প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে  ১০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ছবিটি  
  • আড়াই কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর 
  • শ্রীবিষ্ণুর ৫ অস্ত্রের উদ্দেশ্যে নিবেদিত এই অত্যন্ত শক্তিশালী স্তোত্রটি ভয়, পাপ ও শত্রুর হাত থেকে রক্ষা করে
  • মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইসরায়েলের মাধ্যমে রপ্তানি করার প্রস্তাব দিলেন নেতানিয়াহু ; বললেন : “ইরানি শাসনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং খোমিনি বাহিনীর মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে” 
  • প্রতিবাদী চ্যাম্পিয়ন কুস্তিগীর ১৯ বছরের সালেহ মহম্মাদিকে ফাঁসিতে ঝোলালো মোজতবা খামেনির সরকার ; যুদ্ধের মাঝেও ইরানে নৃশংস দমন-পীড়ন অব্যাহত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.