• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্ত্রের দ্বারা অসুস্থ করে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম পূর্ব বর্ধমানের ভাতার, সচেতনতামূলক শিবির করল প্রশাসন

Eidin by Eidin
April 10, 2022
in রাজ্যের খবর
মন্ত্রের দ্বারা অসুস্থ করে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম পূর্ব বর্ধমানের ভাতার, সচেতনতামূলক শিবির করল প্রশাসন
33
SHARES
473
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ এপ্রিল : মারণ,উচাটন, স্তম্ভন,বিদ্বেষণ,বশীকরণ – মন্ত্রের দ্বারা কিনা হয় ! স্থানীয় এক যুবকের টানা অসুস্থতা নিয়ে এমনই এক দাবি করে বসেন এক মহিলা । মহিলা দাবি করেন, ওই যুবকের উপর তিনি ‘মারণ’ মন্ত্র প্রয়োগ করেছেন । তাই তিনি সুস্থ হচ্ছেন না । ফের মন্ত্র প্রয়োগে ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন । আর একথা শুনে মহিলা ও তাঁর সহযোগীকে চেপে ধরে অসুস্থ ব্যক্তির পরিবার পরিজন । তাঁরা অসুস্থ ব্যক্তিকে ফের সুস্থ করে তোলার দাবি জানাতে থাকেন । ক্রমে এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে নিয়ন্ত্রণে আনে । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুলচণ্ডা গ্রামের ঘটনা । রবিবার পুলিশের উদ্যোগে পরমে সোরেন নামে ওই অসুস্থ যুবককে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পাশাপাশি এনিয়ে ওই পাড়ায় একটি সচেতনতামূলক শিবিরও করা হয় । শিবিরে উপস্থিত থেকে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন ভাতারের বিডিও অরুন কুমার বিশ্বাস,ভাতার থানার ওসি সৈকত মণ্ডল ।


স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,কুলচন্ডা গ্রামের বর্ধমান-কাটোয়া রেল লাইনের ধারে বসবাস করেন পেশায় জনমজুর পরমে সোরেন নামে বছর পঁচিশের ওই আদিবাসী যুবক ও তাঁর পরিবার । স্ত্রী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার । বছর খানেক ধরে রোগে ভুগছেন ওই যুবক । পরমের দাদা সুনীল সোরেন বলেন,’অনেক চিকিৎসা করানো হয়েছে,ওঝা গুনিনদের কাছেও দেখানো হয়েছে কিন্তু আমার ভাই আর সুস্থ হয়নি । এই অবস্থায় পাড়ারই এক মহিলা নিজেই স্বীকার করে সে ঝাড়ফুঁক করার কারনে পরমে অসুস্থ হয়েছে । আবার ঝাড়ফুঁক করে দিলেই সুস্থ হয়ে উঠবে আমার ভাই ।’
স্থানীয় সুত্রে খবর,ওই মহিলা ও পরমের এক বৌদির
উপর প্রথম থেকেই এনিয়ে সন্দেহ ছিল অসুস্থ যুবকের পরিবার পরিজনের । কিন্তু মহিলা নিজের মুখে স্বীকার করায় আগুনে ঘৃতাহুতি হয় । শনিবার সন্ধ্যায় পাড়ার লোকজন তাঁকে ও পরমের এক বৌদিকে চেপে ধরে যুবককে সুস্থ করে দেওয়ার জন্য । ক্রমে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে । শেষে পুলিশ গিয়ে দুই মহিলাকে উদ্ধার করে ।
বিডিও অরুন কুমার বিশ্বাস জানান,কুলচন্ডা গ্রামের ওই পাড়ায় মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা দুর করতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে ।।

Previous Post

তৃণমূল নেতার ছেলের কুকীর্তি চাপা দিতে গনধর্ষিতা ১৪ বছরের কিশোরীর মৃতদেহ গোপনে দাহ এবং প্রমান লোপাটের জন্য চিতার ছাইয়ে জল ঢালার অভিযোগ, মধ্যযুগীয় বর্বরতার স্বাক্ষী রইল নদীয়ার হাঁসখালি

Next Post

মগরাহাটের জোড়া খুনে গ্রেফতার অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী জানে আলম মোল্লা

Next Post
মগরাহাটের জোড়া খুনে গ্রেফতার অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী জানে আলম মোল্লা

মগরাহাটের জোড়া খুনে গ্রেফতার অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী জানে আলম মোল্লা

No Result
View All Result

Recent Posts

  • রোহিত ও রিকলেটনের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতাকে বিধ্বস্ত করল মুম্বাই 
  • সমাজবাদী পার্টির সাংসদ জিয়া- উর-রহমান বারকের শ্যালক ডাঃ জায়েদ ওয়ারসি ও তার বাবা মহম্মদ আসলামের বিরুদ্ধে নার্সকে তিন বছর ধরে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ  
  • “প্রত্যাহার” : যোগসূত্রের পঞ্চম অঙ্গে ইন্দ্রিয় প্রত্যাহার নিয়ে মহর্ষি পতঞ্জলির গুরুত্বপূর্ণ উপদেশ 
  • কাবুলের হাসপাতালে বিমান হামলা চালানো পাকিস্তানি পাইলট হুসেন ইকবাল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম 
  • প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.