• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাইরাল ভিডিও কান্ডে হুমায়ুন কবিরের সঙ্গ ত্যাগ করল এআইএমআইএম 

Eidin by Eidin
April 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ভাইরাল ভিডিও কান্ডে হুমায়ুন কবিরের সঙ্গ ত্যাগ করল এআইএমআইএম 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ এপ্রিল : ভাইরাল ভিডিও কান্ডে হুমায়ুন কবিরের সঙ্গ ত্যাগ করল আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)। এআইএমআইএম-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে হুমায়ুন কবিরের দলের সঙ্গে “জোট প্রত্যাহার” করে এককভাবে লড়ার কথা ঘোষণা করা হয়েছে । তাতে লেখা হয়েছে,”হুমায়ুন কবিরের প্রকাশ্য স্বীকারোক্তি দেখিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা সংবেদনশীল অবস্থায় আছে । এআইএমআইএম এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়। আজ থেকে এআইএমআইএম কবিরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত সম্প্রদায়। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাদের জন্য কিছুই করা হয়নি। যেকোনো রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএম-এর নীতি হলো, প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে আমাদের কোনো জোট থাকবে না।”

প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে ১৯ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয় । তাতে বলা হয় যে ভিডিওটি জনৈক মাসাদুর রহমানের (@MasadurRahman088) ইউটিউব চ্যানেল থেকে নেওয়া । ভিডিওতে হুমায়ুন কবীর ও বিজেপির মধ্যে গোপন আঁতাঁতের অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে, কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি বিজেপিকে সমর্থন করবেন এবং বিনিময়ে ১০০০ কোটি টাকার ‘ডিল’ হয়েছে। ভিডিওটিতে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হেমন্ত বিশ্বশর্মাদের নামও উঠে এসেছে। তৃণমূলের দাবি, ধর্মীয় আবেগ কাজে লাগাতে হুমায়ুন বাবরের নামে মসজিদ তৈরির নাটক করছেন ।

এই ভিডিও সামনে আসতেই পালটা তোপ দেগেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি,’রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল ।’ ভিডিওটি এআই দিয়ে বানানো বলে দাবি করে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,’১০০০ কোটি তো দূর, ১ কোটি টাকারও ডিল হয়েছে এমন প্রমাণ যদি তৃণমূল দেখাতে পারে, তবে তিনি সমস্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আর যদি প্রমাণ না মেলে, তবে মিথ্যা বদনাম দেওয়ার জন্য হাইকোর্টে যাবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, কুণাল ঘোষ, ববি হাকিমের বিরুদ্ধে হাইকোর্টে মানহানীর মামলা করবেন । মুসলিম ভোটব্যাংক হারানোর ভয়েই তৃণমূলের এই প্রকার অপপ্রচারের রাস্তায় নেমেছে বলেও মন্তব্য করেছেন তিনি।।

Tags: Asaduddin OwaisiHumaun Kabir's Viral VideoMurshidabadWestBengal Election 2026
Previous Post

বিজেপির সঙ্গে আঁতাতের দাবি করে ভিডিও ভাইরাল করায় মমতা,অভিষেক, কুণাল, ফিরহাদের বিরুদ্ধে মানহানীর মামলার হুমকি দিলেন হুমায়ূন কবীর 

Next Post

লখনউয়ের কাছে হেরে গেলো কলকাতা, মুকুল চৌধুরী একাই জিতিয়ে দিলেন ম্যাচটি 

Next Post
লখনউয়ের কাছে হেরে গেলো কলকাতা, মুকুল চৌধুরী একাই জিতিয়ে দিলেন ম্যাচটি 

লখনউয়ের কাছে হেরে গেলো কলকাতা, মুকুল চৌধুরী একাই জিতিয়ে দিলেন ম্যাচটি 

No Result
View All Result

Recent Posts

  • অষ্টবক্র গীতা পঞ্চমোঽধ্যায়ঃ  : সাধককে জাগতিক বন্ধন ছিন্ন করে শুদ্ধ আত্মসত্তায় স্থিতি লাভে অনুপ্রাণিত করে
  • লখনউয়ের কাছে হেরে গেলো কলকাতা, মুকুল চৌধুরী একাই জিতিয়ে দিলেন ম্যাচটি 
  • ভাইরাল ভিডিও কান্ডে হুমায়ুন কবিরের সঙ্গ ত্যাগ করল এআইএমআইএম 
  • বিজেপির সঙ্গে আঁতাতের দাবি করে ভিডিও ভাইরাল করায় মমতা,অভিষেক, কুণাল, ফিরহাদের বিরুদ্ধে মানহানীর মামলার হুমকি দিলেন হুমায়ূন কবীর 
  • কর্ণাটকের কোপ্পালে বিয়ের দু’মাসের মাথায় নিখোঁজ হিন্দু বধূকে বিবাহিত মুসলিম প্রেমিকের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ , শোকে মারা গেছে শ্বশুর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.