• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজ্যে ফের ধর্ষণ-খুন ! দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে উদ্ধার হল আদিবাসী মহিলার অর্ধনগ্ন মৃতদেহ

Eidin by Eidin
May 13, 2022
in রাজ্যের খবর
রাজ্যে ফের ধর্ষণ-খুন ! দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে উদ্ধার হল আদিবাসী মহিলার অর্ধনগ্ন মৃতদেহ
9
SHARES
123
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট,১৩ মে : ফের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল এরাজ্যে । এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সোমজিয়া গ্রাম পঞ্চায়েতের বারোমাসা গ্রামের বাসিন্দা এক আদিবাসী মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হল তাঁর বাড়ির অদূরে জঙ্গল থেকে । বৃহস্পতিবার গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ । শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণের পর খুন করা হয়েছে ওই মহিলাকে । তবে এখনও পর্যন্ত ঘটনায় যুক্তদের কোনো হদিশ করতে পারেনি পুলিশ ।
জানা গেছে,বৃহস্পতিবার দুপুর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই মহিলা । পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন । কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি । শেষে গভীর রাতের দিকে তাঁকে বাড়ির পাশের জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন । খবর দেওয়া হয় থানায় । পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
এনিয়ে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) নিহত মহিলার ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন,’দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত ফকিরগঞ্জ গ্রামের এক আদিবাসী মহিলা ধর্ষণের শিকার হয়েছেন । মাননীয়ার শাসনে আদিবাসী মহিলারাও সুরক্ষিত নয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কেন বাংলার মা ও মেয়েকে দিনের-পর-দিন ধর্ষিতা হতে হয়? পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের কাছে আমার আবেদন তদন্ত করে খুব তাড়াতাড়ি দোষীদের ধরার ব্যবস্থা করুন। না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনের পথে নামবে ।’ এদিন তিনি নিহত মহিলার পরিবারের সঙ্গে দেখা করার জন্য দলীয় নেতাদের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বারোমাসা গ্রামে যাবেন বলে জানা গেছে ।।

Previous Post

মেডিক্যালি অ্যাসিস্টেড সুইসাইডকে আইনি স্বীকৃতি দিল কলম্বিয়ার আদালত

Next Post

বিহারে আরজেডি নেতাকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা

Next Post
বিহারে আরজেডি নেতাকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা

বিহারে আরজেডি নেতাকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা

No Result
View All Result

Recent Posts

  • ইন্দোনেশিয়ার বালিতে অশ্লীল ভিডিও রেকর্ড করে গ্রেপ্তার ফরাসি পর্ন তারকা কালেমসলু ; হতে পারে ১০ বছরের জেল 
  • বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু ; বললেন : “লোক এক মুহুর্তও এই অপশাসন, কুশাসন,জঙ্গলরাজ রাখতে চাইছে না”
  • সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 
  • মঙ্গলকোটে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীর দেখানো জায়গায় চোরাই টাকা ও গহনা উদ্ধার করল পুলিশ, চোরাই গহনা সহ গ্রেপ্তার নদীয়ার স্বর্ণকার 
  • দিল্লিতে লস্কর-ই-তৈবার কুখ্যাত সন্ত্রাসী শাব্বির আহমেদ লোন গ্রেপ্তার, পাকিস্তানের নির্দেশে ভারতে নাশকতার ছক কষছিল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.