• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ক্রেমলিনে ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের নির্দেশ দিলেন পুতিন

Eidin by Eidin
May 4, 2023
in আন্তর্জাতিক
ক্রেমলিনে ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের নির্দেশ দিলেন পুতিন
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৪ মে : মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপর দুটি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে । রুশ কর্মকর্তারা দাবি করেছেন, ক্রেমলিনে তাদের অফিসে হামলা চালিয়েছে ইউক্রেন । যদিও রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোন দুটিকে ধ্বংস করে দেওয়া হয় । এই ঘটনার পর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে । ক্রেমলিনে হামলার পরেই পুতিন জরুরি বৈঠক ডেকেছেন । ওই বৈঠকে মূলত ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার বিষয়ে আলোচনা হয় । জানা যাচ্ছে,এবার থেকে ইউক্রেনের উপর দ্বিগুণ কঠোর হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া । এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে নির্দেশ দিয়েছেন পুতিন । পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে এবার থেকে নিজের বাড়িতে তৈরি বাঙ্কার থেকেই সব কাজ করবেন রুশ প্রেসিডেন্ট ।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হামলার ঘটনা এই প্রথম নয় । ২০০৩ সালে ব্রিটেন সফরকালে সর্বপ্রথম পুতিনকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় । পরে এর সঙ্গে জড়িত সন্দেহে রুশ গোয়েন্দা সংস্থার প্রাক্তন এক কর্মকর্তাসহ দুজনকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।
এরপর ২০১২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুতিনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। যদিও সে চেষ্টাও ব্যর্থ করে দেয় রুশ আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী । এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতারও করা হয়।
পুতিনের উপর তৃতীয় হামলাটি হয় ২০২০ সালে । আজারবাইজানে রাষ্ট্রীয় সফরের সময় পুতিনকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে এর আগেই গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী এক ইরাকি নাগরিককে। একই বছরের শেষদিকে পুতিনের গাড়িতে বিস্ফোরণের ষড়যন্ত্র হয়। রুশ বাহিনী সড়কে ৪০ কেজি বিস্ফোরক থাকার তথ্য জানতে পারে। পরে পুতিনের গাড়িটি অন্য সড়ক দিয়ে যাওয়ায় সে যাত্রায় বেঁচে যান রুশ প্রেসিডেন্ট।
২০২২ সালের মে মাসে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পরপরই কৃষ্ণসাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ককেশাস অঞ্চলে পুতিনের ওপর হামলার চেষ্টা হয়েছিল। তবে, তা ব্যর্থ করে দেয় গোয়েন্দারা । পুতিনের উপর সর্বশেষ হামলাটি হল মঙ্গলবার (২ মে ২০২৩) রাতে ।
যদিও ওই হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি । ফিনল্যান্ড সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করিনি । আমরা আমাদের নিজস্ব ভূখণ্ডে যুদ্ধ করছি… এর জন্য আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই, এটা আপনারা সকলেই জানেন।’।

Previous Post

“মুসলিম মৌলবাদী দলে পরিণত হয়েছে কংগ্রেস”-হিমন্ত বিশ্ব শর্মা

Next Post

২৩৬ আফগান শরণার্থীকে তাড়িয়ে দিল পাকিস্তান

Next Post
২৩৬ আফগান শরণার্থীকে তাড়িয়ে দিল পাকিস্তান

২৩৬ আফগান শরণার্থীকে তাড়িয়ে দিল পাকিস্তান

No Result
View All Result

Recent Posts

  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যের দুর্দান্ত ব্যাটিং ; ভাঙলেন একাধিক রেকর্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.