• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দুই দশক আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করা ব্যক্তির মৃত্যুর পর লাশ নিতে অস্বীকার করল পরিবার ; শেষ পর্যন্ত বেওয়ারিশ লাশ হিসাবে কবর দেওয়া হল 

Eidin by Eidin
December 30, 2025
in আন্তর্জাতিক
দুই দশক আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করা ব্যক্তির মৃত্যুর পর লাশ নিতে অস্বীকার করল পরিবার ; শেষ পর্যন্ত বেওয়ারিশ লাশ হিসাবে কবর দেওয়া হল 
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঝিনাইদহ,৩০ ডিসেম্বর : প্রায় দুই দশক আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করা ব্যক্তির মৃত্যুর পর লাশ নিতে অস্বীকার করল পরিবার। বাংলাদেশের ঝিনাইদহের ঘটনা । শেষ পর্যন্ত স্থানীয় ইসলামি সংগঠনের হাতে দেহটি তুলে দেওয়া হয় এবং তারা বেওয়ারিশ লাশ হিসাবে কবরস্থ করে । ঘটনাটি বাংলাদেশের একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে পোস্ট করা হয়েছে । 

ওই সমস্ত পোস্টগুলিতে বলা হয়েছে,ঝিনাইদহ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের যাট বাড়িয়া গ্রামের ওই ব্যক্তি প্রায় ২০ বছর আগে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি গৃহহীন হয়ে পড়েন। পরবর্তীতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় খাদেম হিসেবে কাজ করে বাকিটা জীবন কাটান তিনি।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) তার মৃত্যু হলে পরিবারকে খবর দেওয়া হয়। কিন্তু ভাই-বোন ও আত্মীয়রা তার মৃতদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কেউই দেহ নিতে এগিয়ে আসেননি। পরিবার স্পষ্টভাবে জানিয়ে দেয়, তার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই। এদিকে নিরুপায় হয়ে ঝিনাইদহ সদর থানা দেহটিকে ‘বেওয়ারিশ’ হিসেবে ঘোষণা করে মানবিক সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম–এর কাছে হস্তান্তর করে। সংগঠনটির তত্ত্বাবধানে ওই দিনই ঝিনাইদহ সদর কবরস্থানে কবরস্থ করে । তবে ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনা হয়নি ।। 

Previous Post

উলটে গেল ধান বোঝাই ট্রাক্ট্রর, দু’পা ভাঙলেও বরাত জোরে বেঁচে গেলেন পথচারী 

Next Post

হুমায়ূন কবিরের সমর্থকদের হাতে আক্রান্ত সাংবাদিক অভিষেক শান্ডিল্য এবং তার ক্যামেরাম্যান, মাইক্রোফোন এবং ক্যামেরা সহ ৪ লক্ষ টাকার সরঞ্জাম লুটের অভিযোগ 

Next Post
হুমায়ূন কবিরের সমর্থকদের হাতে আক্রান্ত সাংবাদিক অভিষেক শান্ডিল্য এবং তার ক্যামেরাম্যান, মাইক্রোফোন এবং ক্যামেরা সহ ৪ লক্ষ টাকার সরঞ্জাম লুটের অভিযোগ 

হুমায়ূন কবিরের সমর্থকদের হাতে আক্রান্ত সাংবাদিক অভিষেক শান্ডিল্য এবং তার ক্যামেরাম্যান, মাইক্রোফোন এবং ক্যামেরা সহ ৪ লক্ষ টাকার সরঞ্জাম লুটের অভিযোগ 

No Result
View All Result

Recent Posts

  • তিন দশক ধরে গোপনে বসবাস করছিল পাকিস্তানি মা ও মেয়ে, অবশেষে গুপ্তচরবৃত্তি এবং গোপন তথ্য পাচারের অভিযোগে মামলা দায়ের করল ইউপি পুলিশ 
  • রাজপাল যাদবের জামিন আটকে গেল! ১.৫ কোটি টাকা দিলেই মিলবে মুক্তি 
  • শিবরাত্রিতে মন্দিরে পূজো করার সময় মোমবাতির আগুনে গুরুতর দগ্ধ একাদশ শ্রেণীর ছাত্রী 
  • সাতসকালেই কালনার পদ্মশ্রী প্রাপককে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ  
  • সাত আধিকারিকের সাসপেনশনকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “পুরো র‍্যাকেট মমতা ব্যানার্জি চালাচ্ছেন” এবং “বিরাট সংখ্যক বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা বাদ যাওয়া উচিত” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.