• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 

Eidin by Eidin
March 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০২ মার্চ : বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । আজ সোমবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে দলের “পরিবর্তন যাত্রা” জনসমাবেশে ভাষণে এই ঘোষণা করেন তিনি ।

অমিত শাহ অভিযোগ করেন,বিগত ১৫ বছর ধরে মমতা ব্যানার্জি রাজ্যে সঠিক বেতন কমিশন বাস্তবায়ন করেননি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সরকারি কর্মীরা তাঁদের ন্যায্য পাওনা বকেয়া মহার্ঘ ভাতা (DA) থেকে বঞ্চিত রয়েছেন। যেখানে দেশের মধ্যে সর্বত্র রাজ্য সরকারি কর্মচারিরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পেয়ে থাকেন ও অষ্টম পে কমিশন শীঘ্রই লাগু হওয়ার পথে, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারিদের ভাগ্যে এখনো ষষ্ঠ বেতন কমিশনের বেতন জোটে, কবে তা বাড়বে কেউ বলতে তো দূর কল্পনাও করতে পারে না ।

তিনি বলেন,’বিজেপি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মর্যাদা ও আর্থিক ন্যায়বিচারের পক্ষে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীদের বৈধ অধিকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রদান করবো ।’ রাজ্যের বেতন কমিশন নিয়ে আজ বীরভূমের হাসনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও রাজ্য সরকারের সমালোচনা করেছেন । তিনি জানান যে মহারাষ্ট্রে যেখানে সপ্তম বেতন কমিশন থেকে অষ্টম বেতন কমিশনের লক্ষ্যে এগুচ্ছে, তখন এরাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের আগে এগুচ্ছে না । 

পাশাপাশি আজ অমিত শাহ বাংলাদেশি হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের তফসিলি অধ্যুষিত এলাকার জনসভা থেকে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। উল্লেখ্য, রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর তালিকা থেকে প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়ায় সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে মতুয়া ও হিন্দু শরণার্থী অধ্যুষিত এলাকাগুলোতে। ফের দেশছাড়া হওয়ার আতঙ্ক গ্রাস করেছে তাদের । তবে অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন,’যতক্ষণ কেন্দ্রে বিজেপি সরকার আছে, একজন হিন্দু শরণার্থীরও নাগরিকত্ব যাবে না।’ তিনি বলেন,’ভোটার তালিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। নাগরিকত্ব আইন শরণার্থীদের অধিকার দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। তিনি আরও যোগ করেন যে, হিন্দু শরণার্থীরা এদেশেরই অংশ এবং তাঁদের সুরক্ষা নিশ্চিত করা মোদী সরকারের অগ্রাধিকার।।

Previous Post

“কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 

Next Post

“এক ভোটে হলেও ভবানীপুরে আমিই জিতব” : শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন মমতা 

Next Post
“এক ভোটে হলেও ভবানীপুরে আমিই জিতব” : শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন মমতা 

"এক ভোটে হলেও ভবানীপুরে আমিই জিতব" : শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন মমতা 

No Result
View All Result

Recent Posts

  • “পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে যেতে সক্ষম যুক্তরাষ্ট্র” : ডোনাল্ড ট্রাম্প 
  • খামেনির শূন্যস্থানে যে আরাফির কথা ভাবা হচ্ছে তিনি আরও বেশি উগ্র, এদিকে যুবরাজ রেজা পাহলভি বলেছেন তিনি ইরান যেতে প্রস্তুত 
  • “এক ভোটে হলেও ভবানীপুরে আমিই জিতব” : শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন মমতা 
  • বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 
  • “কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.