• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কোভিড আতঙ্ক কাটিয়ে বাজলো প্রাথমিক বিদ্যালয়ের ঘন্টা

Eidin by Eidin
February 16, 2022
in রকমারি খবর
কোভিড আতঙ্ক কাটিয়ে বাজলো প্রাথমিক বিদ্যালয়ের ঘন্টা
12
SHARES
176
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ ফেব্রুয়ারী :
কোভিড আতঙ্ক কাটিয়ে অবশেষে বাজলো প্রাথমিক বিদ্যালয়ের ঘন্টা । মারণব্যাধী করোনা ভাইরাসের কারণে বিগত দুই বছর বা তার বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল । তারই মাঝে অষ্টম শ্রেণী থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লাস শুরু হয় । তার পাশাপাশি সরকারি নির্দেশ মত বুধবার থেকে কোভিড বিধি মেনে প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্বাভাবিক ছন্দে ক্লাস শুরু হল । রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও শুরু হল পঠনপাঠন । দীর্ঘ দুই বছরের অধিক সময়ের পর এদিন প্রথম স্কুলের আঙিনায় পা রাখল খুদে পড়ুয়ারা । দীর্ঘদিন বাড়িতে একঘেয়েমি জীবন কাটানোর পর স্কুলে পৌঁছাতেই খুশির জোয়ার লক্ষ্য করা যায় ছাত্র-ছাত্রীদের মধ্যে । ছাত্র ছাত্রীদের কাছে পেয়ে খুশি শিক্ষক শিক্ষিকারা । খুশি অবিভাবকরাও ।
স্কুল খুলতেই এদিন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলের ইউনিফর্ম পড়ে দলবেঁধে স্কুলে এসে উপস্থিত হয় । উপস্থিতির হার প্রায় একশ শতাংশের কাছাকাছি বলে স্কুল সুত্রে জানা গেছে । নির্দিষ্ট সময়ে সকলে মিলে স্কুল চত্বরে প্রার্থনায় অংশগ্রহন করে । পড়ুয়াদের চোখে মুখে ছিল খুশির ঝলক । পড়ুয়াদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে খেলার ছলে, নাচের ছন্দে ক্লাস নিতে দেখা গেল শিক্ষকদের ।

ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ে চলছে ক্লাস । ভাতার । বুধবার ।


ঘোলদা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ দাস বৈরাগ্য বলেন, ‘দীর্ঘ দুই বছর পর ছাত্র ছাত্রীদের আমরা কাছে পেলাম আমরা খুবই খুশি । কোভিড বিধি মেনেই আলাদা আলাদা ক্লাসরুমে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন শুরু হয়েছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্র ছাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে কান্নাকাটি করছে । আমরা তাদের সঙ্গে কথা বলে অভিভাবকদের সহযোগিতায় তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি ।’ সেই সঙ্গে তাঁর কথায়, ‘করোনা পরিস্থিতির কারণে পড়াশোনায় অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়েছে পড়ুয়াদের । সেই ক্ষতি কাটয়ে পুণরায় তাদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসাটা আমাদের কাছে কার্যত একটা চ্যালেঞ্জ । আপ্রাণ চেষ্টা জারি থাকবে ।’।

Previous Post

বিরল প্রজাতির শিশু ‘ভূত হাঙর’ আবিষ্কার করলেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা

Next Post

লোকাল ট্রেন অধিকাংশ সময়েই লেট ! জীবনযন্ত্রণার অপর নাম সাহেবগঞ্জ লুপ-লাইন

Next Post
লোকাল ট্রেন অধিকাংশ সময়েই লেট !  জীবনযন্ত্রণার অপর নাম সাহেবগঞ্জ লুপ-লাইন

লোকাল ট্রেন অধিকাংশ সময়েই লেট ! জীবনযন্ত্রণার অপর নাম সাহেবগঞ্জ লুপ-লাইন

No Result
View All Result

Recent Posts

  • কাপড় ব্যবসায়ী মোনিস খান হিন্দু কিশোরীকে প্রেমের ফাঁধে ফেলে ধর্ষণ ও অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করছিল, মেয়েটি বাড়ির  মাটির ভাঁড় ভেঙে ৫০,০০০ টাকা  দিতে বাধ্য হয় 
  • “ধুরন্ধর” স্টাইলে খতম হল মাসুদ আজহারের একমাত্র জীবিত ভাই এবং জইশ-ই- মহম্মদের কুখ্যাত সন্ত্রাসবাদী তাহির আনোয়ার 
  • গাজিয়াবাদে মুসলিম শ্বশুরবাড়ির লোকজন হিন্দু জামাইকে পিটিয়ে হত্যা করেছে
  • আগামী কালকের মধ্যে ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করার কথা ঘোষণা করল ইসরায়েলি সামরিক বাহিনী 
  • আমেরিকার ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমায় ধ্বংস যজ্ঞ চালালো ইরানের ইস্পাহান শহরে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.