• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্টক মার্কেটের ব্যাবসায় সব সঞ্চয় হারিয়ে ব্যাঙ্ক লুট, গ্রেফতার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

Eidin by Eidin
January 22, 2022
in দেশ
স্টক মার্কেটের ব্যাবসায় সব সঞ্চয় হারিয়ে ব্যাঙ্ক লুট, গ্রেফতার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
প্রতীকী ছবি ।
9
SHARES
131
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২২ জানুয়ারী : স্টক মার্কেটের ব্যাবসায় সব সঞ্চয় হারিয়ে ব্যাঙ্ক লুটের রাস্তা বেছে নিয়েছিল এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । ব্যাঙ্ক কর্মীদের ধারালো অস্ত্র দেখিয়ে নগদ ও সোনার অলঙ্কারসহ প্রায় এক কোটি টাকার সামগ্রী লুটপাটও চালিয়েছিল । কিন্তু শেষ রক্ষা হল না । পুলিশের হাতে ধরা পড়ে গেল বছর আঠাশের ওই যুবক । ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে । ধৃতের নাম ধীরাজ এস । তিনি বেঙ্গালুরুর কামাক্ষিপাল্যের(Kamakshipalya) বাসিন্দা । ধৃতের কাছ থেকে ৮৫.৩৮ লক্ষ টাকার সোনার অলঙ্কার এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার করেছে বেঙ্গালুরু পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,ধীরাজ এস একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । ঘটনাটি ঘটে গত ১৪ জানুয়ারী । ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে ধীরাজ একটি মুখোশ পরে মাদিওয়ালায়(Madiwala) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) শাখায় ঢুকে পড়ে । তারপর সে ব্যাঙ্কের কর্মীদের ধারল ছুরি দেখিয়ে ৩.৭৬ লক্ষ টাকা নগদ এবং ১.৮০ কেজি সোনার অলঙ্কার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় । ঘটনার পর ব্যাঙ্কের তরফ থেকে শাখা ব্যবস্থাপক হরিশ এন সংশ্লিষ্ট থানায় এনিয়ে একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজের সুত্র ধরে চিহ্নিত করা হয় অভিযুক্তকে । এরপর গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে চারটের দিকে তাঁকে গ্রেফতার করা হয় । ধৃতকে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় ।
শনিবার ডিসিপি (দক্ষিণ-পূর্ব) বিভাগ শ্রীনাথ মহাদেব জোশী বলেন, ‘ধৃতকে জেরা করে জানা গেছে ধীরাজ স্টক ট্রেডিংয়ে প্রচুর অর্থ বিনিয়োগ করেছিলেন । এজন্য তিনি বন্ধুদের কাছ থেকে ৩৫ লাখ টাকা ধার নিয়েছিল । এছাড়া একটি ফাইন্যান্স ফার্ম থেকে ঋণও নিয়েছিলেন এবং একটি ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন । কিন্তু সব টাকা জলে যায় । যার জেরে সে এই ঘটনা ঘটিয়েছে ।’।

Previous Post

সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে গলসির রাইস মিলে বিক্ষোভ চাষিদের

Next Post

মৃত্যুর আগে রাইমা ইসলাম শিমুর গলায় পা দিয়ে দাঁড়িয়ে ছিল স্বামী শাখাওয়াত, তার আগে দু’হাত দিয়ে শ্বাসরোধ করেছিল স্বামীর বন্ধু ফরহাদ

Next Post
মৃত্যুর আগে রাইমা ইসলাম শিমুর গলায় পা দিয়ে দাঁড়িয়ে ছিল স্বামী শাখাওয়াত,  তার আগে দু’হাত দিয়ে শ্বাসরোধ করেছিল স্বামীর বন্ধু ফরহাদ

মৃত্যুর আগে রাইমা ইসলাম শিমুর গলায় পা দিয়ে দাঁড়িয়ে ছিল স্বামী শাখাওয়াত, তার আগে দু'হাত দিয়ে শ্বাসরোধ করেছিল স্বামীর বন্ধু ফরহাদ

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.