• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আত্মহত্যার জন্য কীটনাশক ট্যাবলেট খেয়েছিলেন ঋণে জর্জরিত বধু, প্রাণে বাঁচতে চেয়ে ভাইজিকে ফোন, কিন্তু হল না শেষ রক্ষা

Eidin by Eidin
June 26, 2022
in রাজ্যের খবর
আত্মহত্যার জন্য কীটনাশক ট্যাবলেট খেয়েছিলেন ঋণে জর্জরিত বধু, প্রাণে বাঁচতে চেয়ে ভাইজিকে ফোন, কিন্তু হল না শেষ রক্ষা
নিহত বধু কাবেরি সর্দার । ফাইল ছবি ।
7
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ জুন : ঋনের ফাঁদ থেকে রেহাই পেতে চালে দেওয়ার কীটনাশক ট্যাবলেট খেয়ে নিয়েছিলেন এক গৃহবধু । ট্যাবলেটের প্রতিক্রিয়ায় বমি শুরু হতেই প্রাণে বাঁচতে চেয়ে তিনি ছুটে আসেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে । কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় উলটে পড়েন তিনি । ক্রমাগত বমি চলতে থাকে । ওই অবস্থায় তিনি কোন রকমে নিজের ভাইঝিকে ফোনে ঘটনার কথা খুলে বলেন । ভাইঝি তৎক্ষনাৎ ছুটে এসে পিসিমাকে হাসপাতালে ভর্তিও করেন । কিন্তু শেষ রক্ষা হয়নি । কেতুগ্রাম থানার বন্দর গ্রামের বাসিন্দা কাবেরি সর্দার (৩৪) নামে ওই গৃহবধুর মৃতদেহটি রবিবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ । গৃহবধুর এই প্রকার মর্মান্তিক পরিনতিতে শোকস্তব্ধ পরিবার পরিজন । শোকের ছায়া গ্রামজুড়ে ।
জানা গেছে,কেতুগ্রাম থানার বন্দর গ্রামের বাসিন্দা কাবেরি সর্দারের স্বামী কেষ্ট সর্দার হায়দ্রাবাদে রাজমিস্ত্রীর কাজ করেন । তাঁদের ১৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে । মেয়েকে নিয়ে থাকতেন কাবেরিদেবী । কাবেরিদেবী ও তাঁর ভাইঝি মিনাক্ষীদেবী মিলে কাটোয়া শহরের বেশ কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন । মিনাক্ষী দেবী বলেন, শনিবার বিকেল নাগাদ পিসিমা আমাকে নিজেই ফোন করে জানান তিনি চালে দেওয়া ট্যাবলেট খেয়েছেন । তারপর আমি ফোন পেয়ে ছুটে যাই । কাটোয়া হাসপাতালের সামনে কাছারি রোডে এসে দেখি পিসিমা রাস্তার পাশে শুয়ে পড়েছেন । ক্রমাগত বমি করে যাচ্ছেন উনি । আমি তাড়াতাড়ি পিসিমাকে হাসপাতালে ভর্তি করি । কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই ওনার মৃত্যু হয় ।’ ঋণের বোঝা থেকে পরিত্রাণ পেতেই কাবেরিদেবী আত্মঘাতী হয়েছে বলে অনুমান তাঁর ভাইঝির ।
পরিবার সুত্রে খবর,সংসার চালাতে বেশ কয়েক জায়গায় চক্রবৃদ্ধি সুদে ঋণ করেছিলেন কাবেরিদেবী । কিন্তু পরিচারিকার কাজ করে সেই কিস্তি মেটাতে পারছিলেন না । ফলে সুদে আসলে প্রচুর টাকা হয়ে গিয়েছিল । এদিনে বেশ কিছুদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন । আর তার ফলেই শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন মৃতার ভাসুর গোপাল সর্দার । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।।

Previous Post

সন্দেহের বশে স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা, মৃত ভেবে বিদ্যুতের তারে হাত দিয়ে আত্মহত্যার ব্যার্থ চেষ্টা স্বামীর

Next Post

পাকিস্থানে পুলিশের মহিলা কনস্টেবলকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে

Next Post
পাকিস্থানে পুলিশের মহিলা কনস্টেবলকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে

পাকিস্থানে পুলিশের মহিলা কনস্টেবলকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে

No Result
View All Result

Recent Posts

  • মাস্তুং এলাকায় ৫ ইসলামি স্টেট সন্ত্রাসীকে নিকেশ করল বেলুচ যোদ্ধারা 
  • সভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি 
  • “দিল্লিতে নাটক করতে গেছেন মমতা ব্যানার্জি, আসল উদ্দেশ্য এসআইআর ভন্ডুল করে ২০২৪ সালের ভোটার তালিকায় ভোট করা” : বললেন শুভেন্দু অধিকারী 
  • পরীক্ষায় বসাই হল না বিনা অ্যাডমিট কার্ডে আসা ছাত্রীর ; পরের বছরে পরীক্ষার প্রস্তুতির  দায়িত্ব নিজের কাঁধে ভাতার গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা 
  • লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আক্রমণ থেকে বেঁচে গেল পাকিস্তানি সন্ত্রাসী শাহজাদ ভাট্টি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.