• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তালিবানি ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে আফগানিরা, খোলা হল বেশ কিছু গার্লস স্কুল

Eidin by Eidin
September 8, 2022
in আন্তর্জাতিক
তালিবানি ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে আফগানিরা, খোলা হল বেশ কিছু গার্লস স্কুল
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ সেপ্টেম্বর : ক্ষমতায় আসার পর শরিয়া আইন অনুযায়ী দেশ চালাতে শুরু করেছে তালিবানরা । তবে সিংহভাগ শরিয়া আইন বলবৎ করা হচ্ছে আফগানি মহিলাদের উপর । তালিবানি ফতোয়ার ঠ্যালায় নাজেহাল অবস্থা সমস্ত বয়সের মেয়েদের । নেই একা ভ্রমনের অধিকার, এমনকি মেয়েদের শিক্ষার অধিকারকে পর্যন্ত কেড়ে নিয়েছে তালিবানরা । এবার তালিবানি ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে আফগানিরা । তালিবানের নির্দেশ উপেক্ষা করে পাকতিয়া প্রদেশে ষষ্ঠ শ্রেণির ওপরে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় পুনরায় খুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ । এরপরই সারাদেশে মেয়েদের স্কুল খুলে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ার আওয়াজ উঠছে । এই পরিস্থিতিতে পিছু হঠছে তালিবানও । তারা দ্রুত দেশের গার্লস স্কুলগুলি খুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ।
এনিয়ে দেশের অভ্যন্তরে বহু মানুষ প্রকাশ্যে মুখ খুলতে শুরু করে দিয়েছেন । বাঘলানের বাসিন্দা আতিকুল্লাহ বলেন,’যদি সৃষ্টিকর্তা ছেলেদের শিক্ষার অধিকার দিয়ে থাকেন, তাহলে মেয়েদেরও একই অধিকার রয়েছে ।’ফারিয়াবের বাসিন্দা সুহরাব বলেন,’লেখাপড়া করা মেয়েদের স্বাভাবিক, আইনগত অধিকার । এই অধিকার থেকে কেউ মেয়েদের বঞ্চিত করতে পারে না ।’ অন্য এক ফারিয়াববাসী দাউদ বলেন,’আমরা মেয়েদের স্কুল পুনরায় চালু করার জন্য দাবি জানাচ্ছি । মেয়েদের জ্ঞান অর্জন ও শিক্ষার প্রয়োজন ।’দুই পড়ুয়া তাইবা ও হাসিনার কথায়,’শুধু প্রচারে হবে না,দাবি আদায়ে রাস্তায় নামতে হবে সমস্ত পরিবারকে ।’
তবে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে যতই দাবি উঠুক আফগানিস্তানের কিয়দংশ কট্টরপন্থী মানুষ মেয়েদের লেখাপড়া করার ঘোর বিরোধী । মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারাভিযানের বিরোধিতা শুরু করে দিয়েছে ।।

Previous Post

ভাতারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও অপহরণের দুই পৃথক ঘটনায় গ্রেফতার ২

Next Post

পাকিস্তান-আফগানিস্থানের মধ্যে তুমুল সংঘর্ষ

Next Post
পাকিস্তান-আফগানিস্থানের মধ্যে তুমুল সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্থানের মধ্যে তুমুল সংঘর্ষ

No Result
View All Result

Recent Posts

  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.