• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তানিদের ভিসা বাতিলের পর সীমা হায়দারের নির্বাসনের আশঙ্কা, কেন্দ্র সরকারকে কাতর আর্জি জানালেন অভিনেত্রী করলেন রাখি সাওয়ান্ত

Eidin by Eidin
April 27, 2025
in বিনোদন
পাকিস্তানিদের ভিসা বাতিলের পর সীমা হায়দারের নির্বাসনের আশঙ্কা, কেন্দ্র সরকারকে কাতর আর্জি জানালেন অভিনেত্রী করলেন রাখি সাওয়ান্ত
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৭ এপ্রিল : গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্য়ালিতে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার । পয়লা মে-এর মধ্যে সকলকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাকিস্তানিদের বেছে বেছে তুলে নিয়ে গিয়ে আটারি ওয়াঘা সীমান্তে পৌঁছে দিচ্ছে নিরাপত্তা বাহিনী । এই পরিস্থিতিতে নির্বাসনের মুখে পড়েছে উত্তরপ্রদেশের হিন্দু যুবক শচীন মীনাকে বিয়ে করা চার সন্তানের জননী পাকিস্তানি মহিলা সীমা হায়দার । ভারতে আসার পর শচীনের ঔরসজাত সন্তানের জন্মও দিয়েছেন ওই মহিলা । মহিলা তাকে নির্বাসন না করার জন্য কেন্দ্র ও ইউপি সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন । সীমা হায়দারের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের হট আইটেম গার্ল রাখি সাওয়ান্ত ।সম্প্রতি রাখি সাওয়ান্ত তাঁর ইনস্টাগ্রাম পৃষ্ঠায় একটি ভিডিও আপলোড করে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন,’সীমা হায়দার তো ভারতের বউমা, ওকে এদেশে থাকতে দিন। ওকে পাকিস্তানে দয়া করে পাঠাবেন না। নারীর উপর একটু দয়া করুন। এতে অন্যান্য দেশের কাছে ভারতের সম্মান বাড়বে।’  

প্রসঙ্গত,পাবজি খেলার সময় শচীনের সঙ্গে পরিচয় ও প্রেম হয় পাকিস্তানি বধূ সীমা হায়দারের । ২০২৩ সালে চার সন্তান নিয়ে দুবাই থেকে নেপালে আসেন তিনি ।নেপালের মন্দিরেই হিন্দু রীতি মেনে তাদের বিয়ে হয় ।  তারপর নেপাল থেকে বেআইনি ভারতে চলে আসেন। 

একটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাতর আবেদন জানিয়ে সীমা হায়দার বলেছেন, ‘মোদীজি দয়া করে আমাকে পাকিস্তানে পাঠাবেন না । আমি পাকিস্তানের মেয়ে কিন্তু এখন ভারতের পুত্রবধূ, আমাকে এখানে থাকতে দিন । আমি পাকিস্তানে যেতে চাই না। শচীন মীনাকে বিয়ে করার পর আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি ।’ কিন্তু শচীনকে বিয়ে করার জন্য পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সীমা হায়দারকে নির্বাসনের আশঙ্কা এখনো থেকে গেছে৷।

Previous Post

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন

Next Post

দিল্লিতে প্রায় ৫০০০ পাকিস্তানি নাগরিককে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা

Next Post
দিল্লিতে প্রায় ৫০০০ পাকিস্তানি নাগরিককে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা

দিল্লিতে প্রায় ৫০০০ পাকিস্তানি নাগরিককে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা

No Result
View All Result

Recent Posts

  • নরেন্দ্র মোদীর ভাষণ শুরু হতেই পার্লামেন্ট ফিরে এলেন ইসরায়েলি বিরোধী নেতা, বললেন : “আপনার কারনে ওয়াকআউট নয়, আমরা আপনার ভাষণ শুনতে উদগ্রীব” 
  • ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছেন নরেন্দ্র মোদী,  অনেক পিছনে ট্রাম্প 
  • ইসরায়েল সফরে “নেসেট পদক”  প্রাপ্ত প্রথম ব্যক্তিত্ব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • বাবার বাইকে চড়ে দিদির সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক দিদি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.