• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাধু সমাবেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ, গুরুতর আহত এক তরুন সন্ন্যাসী 

Eidin by Eidin
February 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাধু সমাবেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ, গুরুতর আহত এক তরুন সন্ন্যাসী 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০১ ফেব্রুয়ারী : পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাধু সমাবেশের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে । হামলায় গুরুতর আহত হয়েছেন সূর্যানন্দ মহারাজ নামে আর্য সমাজের এক তরুন সন্ন্যাসী । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘গেরুয়া বসন পরা একজন সাধু “জয় শ্রীরাম”  বলেছেন বলে তৃণমূলের তিনজন মদ্যপ জিহাদি তাকে আক্রমণ করেছে । তিনি হাসপাতালে ভর্তি আছেন । আমি ওনাকে নার্সিংহোমে শিফট করার ব্যবস্থা করেছি একটু আগে । আর বিকাল বেলায় ভারতীয় জনতা পার্টি এবং কিছু সংগঠন ভগবানপুর থানা ঘেরাও করবে ।’

জানা গেছে,ভগবানপুর ১ ব্লকের গুড়গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মসভার আয়োজন করা হয়েছিল শনিবার । আর্য সমাজের সূর্যানন্দ মহারাজের প্রবচন চলাকালীন জগন্নাথ মাইতি, প্রদ্যুৎ মাইতি ও মাধব মাইতি নামে তিন স্থানীয় তৃণমূল কর্মীর নেতৃত্বে দুষ্কৃতীদল আচমকা হামলা চালায় বলে অভিযোগ । 

উদ্যোক্তাদের দাবি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় বাধা দেওয়া হয় এবং মহারাজকে প্রাণে মারার চেষ্টা চলে। আহত তরুন সন্ন্যাসীকে চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, হামলার জেরে স্বামীজীর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর প্রবল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন না। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা শনিবার রাতে আহত সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে যান । তিনি বলেন,’স্বামী সূর্যানন্দ মহারাজের ওপর তৃণমূলই হামলা চালিয়েছে । আমরা নির্দিষ্ট করে বেশ কয়েকজনের নাম বলেছি। এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। সকালের মধ্যে গ্রেফতার না হলে থানার সামনে বিক্ষোভে বসব। এর প্রভাব রাজ্যে দেখা যাবে।’ যদিও ঘটনার মূল অভিযুক্ত জগন্নাথ মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ।। 

Previous Post

প্রতিরক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বরাদ্দ ; ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন এবং ড্রোন কেনার জন্য বিপুল ব্যয় বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Next Post

দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি

Next Post
দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি

দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি

No Result
View All Result

Recent Posts

  • দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি
  • পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাধু সমাবেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ, গুরুতর আহত এক তরুন সন্ন্যাসী 
  • প্রতিরক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বরাদ্দ ; ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন এবং ড্রোন কেনার জন্য বিপুল ব্যয় বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
  • দেশবিরোধী প্রচার করা কাশ্মীরের নাদিয়া বেগ সংখ্যালঘু কোটায় ইউপিএসসি-র যোগ্যতা অর্জন করায় বাড়ছে উদ্বেগ 
  • বালুচ নেতা বশির জেব প্রকাশ্যে আসতেই কাঁপছে পাকিস্তান, ১৪টি শহরের ৪৮টি স্থানে বিস্ফোরণে মৃত অন্তত ৮০ জন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.