এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ ফেব্রুয়ারী : নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন মালদা জেলার ইংরেজবাজারের এক মহিলা । পুলিশ জানিয়েছে, মৃতার নাম দয়া চৌধুরী(৪৬) । তার বাড়ি ইংরেজবাজার থানার মিলকি অঞ্চলের খাসকোল কীর্তনভিটা এলাকায় । আজ শুক্রবার সকালে মহিলার শোবার ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে স্থানীয় মিলকি ফাঁড়ির পুলিশ । মহিলার মৃতদেহের পাশেই পড়ে ছিল একটি ইট। যা দেখে পরিবার ও গ্রামবাসীসের সন্দেহ করেন যে কেউ বা কারা ওই মহিলাকে ইঁট দিয়ে থেঁতলে খুন করেছে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,দয়া চৌধুরীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন । তাদের দুই মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। বাড়িতে একাই থাকতেন দয়াদেবী । বড়ি ও নাড়ু বিক্রি করে তিনি নিজের খরচখরচা চালাতেন ।
স্থানীয় সূত্রে খবর,রোগ রাতে ঘুমতে যাওয়ার আগে ফোনে ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতেন দয়া চৌধুরী। বৃহস্পতিবার রাতেও যথারীতি তিনি মেয়েদের সঙ্গে ফোনে কথা বলে ঘরে ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার সকালে গোয়ালা তার বাড়িতে দুধ দিতে গেলে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি তিনি । এতে তার সন্দেহ হলে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান । এরপর মহিলার এক মেয়েসহ পাড়া প্রতিবেশিরা গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে দয়া চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝের মধ্যে পড়ে থাকতে দেখেন । মৃতদেহের পাশেই পড়েছিল একটি ইঁট । স্থানীয়দের সন্দেহ যে ওই ইঁট দিয়েই থেঁতলে খুন করা হয়েছে মহিলাকে। তবে কে বা কারা মহিলাকে খুন করল, এনিয়ে ধন্দ্বে রয়েছে তারা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।
