• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিপক্ষ গোষ্ঠীর নেতার কথা শুনে চলায় আউশগ্রামের পঞ্চায়েত সদস্যাকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

Eidin by Eidin
September 9, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
বিপক্ষ গোষ্ঠীর নেতার কথা শুনে চলায় আউশগ্রামের পঞ্চায়েত সদস্যাকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে
5
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ সেপ্টেম্বর : বিপক্ষ গোষ্ঠীর নেতার কথা শুনে চলার অপরাধে আউশগ্রামের এক পঞ্চায়েত সদস্যাকে ফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । এই ঘটনায় আজ শনিবার আউশগ্রাম থানায় রমেশ যাদব ওরফে মুন্না নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোনামণি টুডু নামে ওই পঞ্চায়েত সদস্যা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে,আউশগ্রামের চকরাধামোহনপুর গ্রামের বাসিন্দা সোনামণি টুডু এড়াল পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা । পেশায় জনমজুর সোনামণি টুডুর স্বামী পরিযায়ী শ্রমিক । তাদের দুই মেয়ে এক ছেলে । বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছেলে বীরভূম জেলার একটি স্কুলের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে । অষ্টম শ্রেণীর ছাত্রী ছোট মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন সোনামণি । তিনি এবারের গ্রামপঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিজয়ী প্রার্থী ।
জানা যায়,এড়াল পঞ্চায়েতের প্রধানের পদটি তফসিলি উপজাতি মহিলাদের জন্য সংরক্ষিত । দলীয়ভাবে পাঠানো তালিকা অনুযায়ী প্রধান হিসাবে সোনামণি টুডুর নামও প্রধান হিসেবে নিশ্চিত হয়ে যায় । কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারনে সোনামণিকে বাদ দিয়ে পানু মাড্ডি নামে এক আদিবাসী মহিলা সদস্যাকে প্রধান হিসাবে নির্বাচিত করা হয় । জানা গেছে,প্রধান হিসাবে সোনামণি টুডুর নাম প্রস্তাব করেছিল স্থানীয় তৃণমূল নেতা আব্দুল লালনের গোষ্ঠী । অন্যদিকে বর্তমান প্রধান পানু মাড্ডির নাম প্রস্তাব করেছিল রমেশ যাদবদের গোষ্ঠীর লোকজন ।
সোনামণি টুডুর অভিযোগ,’পঞ্চায়েত প্রধান হিসাবে আমার নাম বাদ দেওয়ার পর আমি আব্দুল লালনের সঙ্গে যোগাযোগ রেখে চলি এবং তার কথাতেই চলি । আর সেই অপরাধে শুক্রবার সন্ধ্যায় রমেশ যাদব আমার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । সেই সঙ্গে আমায় হুমকি দেয় যে আমাকে বাড়ি থেকে বের হতে দেবে না,এমনকি পঞ্চায়েত অফিসে ঢুকতে পর্যন্ত দেবে না । দলেরই এক কর্মীর এই প্রকার হুমকির পর এখন আমি চরম আতঙ্কের মধ্যে আছি । বিষয়টি পুলিশকে জানিয়েছি ।’
এদিকে সোনামণি টুডুকে গালিগালাজ করার অডিও শুক্রবার রাতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । অডিওতে রমেশ যাদব ওরফে মুন্নাকে বলতে শোনা যায়,’তুই আমার কল রেকর্ড করে রাখ। দরকার হলে পুলিশের কাছে অভিযোগ জানা। তোকে আমি দেখে নেব ।’ তারপর শুরু হয় অকথ্য গালিগালাজ এবং লাগাতার হুমকি । নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায় । এক মহিলাকে এক তৃণমূল কর্মীর এই প্রকার গালিগালাজ ও হুমকির নিন্দায় সরব হয়েছেন এলাকার মানুষ । দলের অভ্যন্তর থেকেই দাবি উঠছে অভিযুক্ত রমেশ যাদব ওরফে মুন্নাকে গ্রেফতার করুক পুলিশ । পুলিশ জানিয়েছে, অডিওটি খতিয়ে দেখা হচ্ছে ।।

Previous Post

জি-২০ তে আফ্রিকান ইউনিয়নের যোগদানের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Next Post

কেতুগ্রামের ইঁটভাটা মালিককে খুনের ঘটনায় গ্রেফতার দাগি দুষ্কৃতী

Next Post
কেতুগ্রামের ইঁটভাটা মালিককে খুনের ঘটনায় গ্রেফতার দাগি দুষ্কৃতী

কেতুগ্রামের ইঁটভাটা মালিককে খুনের ঘটনায় গ্রেফতার দাগি দুষ্কৃতী

No Result
View All Result

Recent Posts

  • খাইবার পাখতুনখোয়ায় টিটিপির  ৩ পৃথক হামলায় কমপক্ষে ১৪ পাকিস্তানি সেনাসহ ১৭ জন নিহত 
  • শপথ গ্রহণ পূর্ণ হতে নরেন্দ্র মোদীর তরফ থেকে ভারতে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ধর্মান্তরিত হওয়ার নাটক করে হিন্দুদের সঙ্গে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠল বগুড়ার এক মুসলিম তরুনীর বিরুদ্ধে 
  • বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের কনস্টেবলসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত আরও এক যুবক 
  • কলকাতা থেকে ময়না দিকে দিকে বিজেপিতে যোগদান, বামপন্থী পরিবারও গেরুয়াময় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.