• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বন্যায় ৩০০ গৃহহীন মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে বেলুচিস্তানের মন্দির, আশ্রয় নিয়েছে অনেক মুসলিম পরিবার

Eidin by Eidin
September 12, 2022
in আন্তর্জাতিক
বন্যায় ৩০০ গৃহহীন মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে বেলুচিস্তানের মন্দির, আশ্রয় নিয়েছে অনেক মুসলিম পরিবার
8
SHARES
109
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পাকিস্থান,১২ সেপ্টেম্বর : ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পাকিস্থান । লক্ষ লক্ষ মানুষ গৃহহীন । কোনো উঁচু জায়গায় তাঁবু খাটিয়ে কাটছে তাদের অভুক্ত জীবন । এমন পরিস্থিতিতে পাকিস্থানের বেলুচিস্তান প্রদেশের কুচি জেলার জালাল খান গ্রামের একটি মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে বন্যা দূর্গতদের জন্য । প্রাণ বাঁচাতে মন্দিরে আশ্রয় নিয়েছে তিন শতাধিক মানুষ । আশ্রিতদের মধ্যে অধিকাংশ মুসলিম পরিবার রয়েছে । পাকিস্থান জুড়ে সংখ্যাগুরু মুসলিমদের কাছ থেকে প্রতিনিয়ত নির্যাতিত হয়েও জালাল খান গ্রামের হিন্দুরা এভাবে মানবতার অনন্য নজির স্থাপন করলেন ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,কুচি জেলার জালাল খান গ্রামটির তিন দিক দিয়ে প্রবাহিত হয়েছে নারি, বোলান এবং লাহিরি নদী । সাম্প্রতিক বন্যার কারনে গোটা গ্রাম প্লাবিত হয়ে গেছে । ফলে পুরো প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রামটি । আকস্মিক বন্যার কারনে গ্রামের লোকজন বেড়িয়ে আসতে পারেনি । এদিকে ঘরবাড়িও ভেসে গেছে । এই পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের জন্য খুলে দেওয়া হয় বাবা মাধোদাস মন্দিরের দরজা ।
জানা গেছে,এই মন্দিরটি সাধক বাবা মাধোদাস তৈরি করেছিলেন । আর অনেকটা উঁচু জায়গায় মন্দিরটি নির্মিত হওয়ায় বন্যার জল মন্দির প্রাঙ্গন পর্যন্ত পৌঁছায়নি । শতাধিক ঘর রয়েছে মন্দিরের । সব ঘর গ্রামের বন্যা দূর্গতদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাবা মাধোদাস মন্দিরের দায়িত্বে থাকা রতন কুমার । মানুষের পাশাপাশি গ্রামবাসীদের গবাদি পশুদেরও মন্দিরে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান ।
জানা গেছে,বন্যার শুরুর দিকে হেলিকপ্টার থেকে খাদ্য সামগ্রী ফেলা হচ্ছিল । বর্তমানে তা বন্ধ হয়ে গেছে । এখন মন্দিরে মজুত চাল, ডাল দিয়ে প্রায় ৩০০ জন মানুষের প্রতিদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ।।

ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।

Previous Post

ব্রহ্মাস্ত্রের ঘোষিত সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত

Next Post

রাস্তার পাশে পাথর কুচির স্তুপে ধাক্কা ইঁট বোঝাই লরির, মর্মান্তিক মৃত্যু খালাসির

Next Post
রাস্তার পাশে পাথর কুচির স্তুপে ধাক্কা ইঁট বোঝাই লরির, মর্মান্তিক মৃত্যু খালাসির

রাস্তার পাশে পাথর কুচির স্তুপে ধাক্কা ইঁট বোঝাই লরির, মর্মান্তিক মৃত্যু খালাসির

No Result
View All Result

Recent Posts

  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • বাংলাদেশকে “বুড়ো আঙুল” দেখিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার জন্য দলকে নির্দেশ দিল পাকিস্তান সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.