• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়েদের অশ্লীল বার্তা পাঠানোর প্রতিবাদ করায় বন্ধু ও বন্ধুর বাবার হামলায় মানিকচকের কিশোরের মৃত্যু ! 

Eidin by Eidin
February 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়েদের অশ্লীল বার্তা পাঠানোর প্রতিবাদ করায় বন্ধু ও বন্ধুর বাবার হামলায় মানিকচকের কিশোরের মৃত্যু ! 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ ফেব্রুয়ারী : এক বন্ধুর ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মেয়েদের অশ্লীল বার্তা পাঠাচ্ছিল অপর বন্ধু । তার প্রতিবাদ করে বন্ধু ও বন্ধুর বাবার প্রাণঘাতী হামলার মুখোমুখি হতে হয় মালদা জেলার মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকার বাসিন্দা শেখ সোহেলকে(১৫) । গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । এদিকে তার মৃত্যুর খবর এলাকায় চাওড় হতেই ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা । স্থানীয়রা মৃতের ঘাতক বন্ধু আমরাজ ও তার সেখ ফিজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন । 

জানা গেছে, সোহেলের বন্ধু হল আমরাজ । দু’জনেই সাহেবনগর হাইস্কুলের পড়ুয়া ।  মৃতের পরিবারের অভিযোগ,বন্ধুত্বের সুযোগ নিয়ে সোহেলের ছবি ব্যবহার করে আমরাজ একটা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল । আর সেই অ্যাকাউন্ট থেকে সে গ্রামের মেয়েদের অশ্লীল বার্তা পাঠাচ্ছিল । ফলে অশ্লীল বার্তা পাওয়া মেয়েদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছিল সোহেলকে । মৃতের মা রুপালি বিবির কথায়,গত রবিবার সন্ধ্যা প্রায় ৭ টার সময় আমরাজের বাড়ি গিয়ে প্রতিবাদ জানায় তার ছেলে । আর সেই অপরাধে আমরাজ এবং তার বাবা দুজনকে মিলে সোহেলকে লাঠিসোটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে । 

জানা গেছে,গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোহেলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তার । অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত কিশোরের মা ।। 

Previous Post

অক্ষর প্যাটেলকে জিম্বাবুয়ের বিরুদ্ধে সুপার ৮ ম্যাচে ফেরানো উচিত বলে মনে করছেন রবি শাস্ত্রী

Next Post

হাওড়ায় প্রকাশ্য রাস্তায় শুট আউট, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুন 

Next Post
হাওড়ায় প্রকাশ্য রাস্তায় শুট আউট, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুন 

হাওড়ায় প্রকাশ্য রাস্তায় শুট আউট, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুন 

No Result
View All Result

Recent Posts

  • হাওড়ায় প্রকাশ্য রাস্তায় শুট আউট, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে যুবককে খুন 
  • ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়েদের অশ্লীল বার্তা পাঠানোর প্রতিবাদ করায় বন্ধু ও বন্ধুর বাবার হামলায় মানিকচকের কিশোরের মৃত্যু ! 
  • অক্ষর প্যাটেলকে জিম্বাবুয়ের বিরুদ্ধে সুপার ৮ ম্যাচে ফেরানো উচিত বলে মনে করছেন রবি শাস্ত্রী
  • আলিগড়ে জবরদখল বিরোধী অভিযানের সময় ফল বিক্রেতার ছোড়া বাটখারায় গুরুতর আহত পুরসভার কর্মীরা, উমর, মাজহার এবং ফয়জান সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের 
  • বুধ কবচম্ : দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভের জন্য বুধবার সকাল ও সন্ধ্যায় পাঠ করুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.