• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 

Eidin by Eidin
February 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০৭ ফেব্রুয়ারী : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল এক ছাত্রী । তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শেষ পর্যন্ত হাসপাতালের বেডেতেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় । পূর্ব বর্ধমান জেলার কালনা থানার বেগপুর ইউনিয়ন হাইস্কুলের ঘটনা । অসুস্থ পরীক্ষার্থীর নাম আয়েশা খাতুন । তার বাড়ি কালনা থানার পার সাহাপুর এলাকায় । 

জানা গেছে,পার সাহাপুর এলাকার বাসিন্দা আয়েশা খাতুন কাঁকুরিয়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্রী । তার সিট পড়েছে বেগপুর ইউনিয়ন হাইস্কুলে । আজ ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে আসা পর্যন্ত ওই ছাত্রীর কোনো অসুস্থতার লক্ষণ ছিল না । কিন্তু পরীক্ষা চলাকালীন হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে। নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে যায় ওই পরীক্ষার্থী । শেষ পর্যন্ত হাসপাতালের বেডেতেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় । ওই ছাত্রী ছাড়াও কাঁকুড়িয়া দেশবন্ধু হাই স্কুলের দুই ছাত্রীর আগে থেকেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । এদিন শনিবার কালনা হাসপাতালে মোট তিনজন পরীক্ষার্থীর ভুগোল পরীক্ষার ব্যবস্থা করতে হয়েছিল।।

Previous Post

সাম্প্রদায়িক বক্তব্যের কারনে এআর রহমানের সমালোচনা করে বামপন্থী অভিনেতা প্রকাশ রাজের রোষানলে পড়লেন অভিনেত্রী  কঙ্গনা রানাউত 

Next Post

ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  

Next Post
ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  

ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  

No Result
View All Result

Recent Posts

  • ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
  • সাম্প্রদায়িক বক্তব্যের কারনে এআর রহমানের সমালোচনা করে বামপন্থী অভিনেতা প্রকাশ রাজের রোষানলে পড়লেন অভিনেত্রী  কঙ্গনা রানাউত 
  • জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 
  • মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আন্দোলনে নামলো নদীয়ার শান্তিপুরের ‘জমি রক্ষা কমিটি’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.