• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এটিএমে ডেনড্রাইট আঁঠা লাগিয়ে অভিনব কায়দায় চুরি, মঙ্গলকোট থানার পুলিশের হাতে পাকড়াও চক্রের এক পান্ডা

Eidin by Eidin
September 30, 2022
in রাজ্যের খবর
এটিএমে ডেনড্রাইট আঁঠা লাগিয়ে অভিনব কায়দায় চুরি, মঙ্গলকোট থানার পুলিশের হাতে পাকড়াও চক্রের এক পান্ডা
7
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩০ সেপ্টেম্বর : এটিএমের টাকা বের হওয়ার জায়গায় ডেনড্রাইট আঁঠা লাগিয়ে অভিনব কায়দায় চুরির ঘটনায় চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতের নাম সানি রাজবংশী(৩১)। তার বাড়ি হুগলি জেলার চুঁচুড়া থানার একনা নতুনপাড়া এলাকায় । ধৃতের একটি বাইক আটক করেছে পুলিশ । শুক্রবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে মঙ্গলকোটের কাসেমনগর বাজারে একটি রাস্ট্রায়ত্ব ব্যঙ্কের শাখার এটিএমে চুরির ঘটনাটি ঘটে । ওদিন দুটি বাইকে চড়ে সানি রাজবংশীসহ মোট চারজন এসেছিল কাসেমনগরে । প্রথমে তাদের কার্ড দিয়ে এটিএম থেকে মিনি স্টেটমেন্ট তোলে । তারপর এটিএএমের টাকা বের হওয়ার মুখের শাটারটি ভেঙে ভিতরে ডেনড্রাইট আঁঠা লাগিয়ে দিয়ে বাইরে একটু পাশে অপেক্ষা করতে থাকে । ইতিমধ্যে অন্য গ্রাহকরা টাকা তুলতে এলে সেই টাকা আটকে যায় ডেনড্রাইট আঠায় । এদিকে এটিএমে টাকা নেই মনে করে গ্রাহক চলে গেলে সেই টাকা বের করে নেয় ওই দলটি । তবে পুলিশ জানিয়েছে,এই ধরনের কারসাজিতে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায়না,গ্রাহকের অ্যাকাউন্টেই থেকে যায় টাকা । পরন্তু গুনগার দিতে হয় এটিএম মেশিন কোম্পানিকে । যদিও পরে তারা ইন্সুরেন্স থেকে সেই টাকা ফেরত পেয়ে যায় ।
জানা গেছে,কাসেমনগর বাজারে ওই রাস্ট্রায়ত্ব ব্যঙ্কের শাখার এটিএমে ভাঙচুরের কারনে ব্যঙ্কের ম্যানেজার প্রদ্যোৎ দত্ত মঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষে সিসিটিভি ফুটেজের সুত্র ধরে পুলিশ সানি রাজবংশী ও তার বাইকটিকে চিহ্নিত করে । বৃহস্পতিবার রাতে মঙ্গলকোট থানার পুলিশের একটি দল চুঁচুড়ায় হানা দিয়ে ওই যুবককে গ্রেফতার করে । চক্রের বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ ।
মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখোপাধ্যায় জানিয়েছেন, শুধু মঙ্গলকোট এলাকাতেই নয়, আশপাশ থানা এলাকাতে গিয়েও এই চক্রটি এইভাবে এটিএমে কারসাজি করে টাকা চুরি করেছে । রবিবার কাসেমনগরের চুরির ঘটনার আগে নতুনহাটের একটি এটিএমেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল । তার আগে গুসকরা শহরেও একই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে । ওই দুই চুরির ঘটনায় এই চক্রটির যোগ আছে কিনা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন মঙ্গলকোট থানার আইসি ।।

Previous Post

কাবুলের স্কুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯, আহত ২৭

Next Post

ইডির বিরুদ্ধে অভিষেকের শ্যালিকার আদালত অবমাননার মামলা খারিজ

Next Post
ইডির বিরুদ্ধে অভিষেকের শ্যালিকার আদালত অবমাননার মামলা খারিজ

ইডির বিরুদ্ধে অভিষেকের শ্যালিকার আদালত অবমাননার মামলা খারিজ

No Result
View All Result

Recent Posts

  • হিন্দুদের সম্পর্কে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের কারনে তার দলের কাটোয়ার প্রার্থী শিল্পা তেওয়ারির মিলছে না ঘরভাড়া ! অভিযোগ বিজেপির দিকে 
  • রশ্মিকা-বিজয়ের “বাডিমুন” ভাইরাল, কি এই নতুন প্রবণতা ?
  • ভিওআইপি ব্যবহার করে আন্তর্জাতিক কলকে ‘স্থানীয়’ কলে রূপান্তর করছিল ফারদিন-নাজিম -ফাহিম ; পাকিস্তানের সংযোগে থাকা মিরাটে ভুয়া টেলিকম এক্সচেঞ্জ চালানো ৬ জন গ্রেপ্তার  
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইয়েমেনের হুথিদের এন্ট্রি, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান সমর্থিত ওই  সন্ত্রাসী গোষ্ঠীটি 
  • “মিথ্যাচার, ভীতি প্রদর্শন আর হিংসার আশ্রয় নিয়ে নতুন রাজনৈতিক থিওরি তৈরি করেছেন মমতা ব্যানার্জি” : অমিত শাহ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.