এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২০ ফেব্রুয়ারী : গুজরাটের সুরাটের লালগেট থানার অন্তর্গত রামপুরা এলাকায় বসবাসকারী এক যুবক এক ৪০ বছর বয়স্ক হিন্দু এনআরআই মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে সৌদি আরবে নিয়ে যায় এবং তাকে জোর করে ধর্মান্তরিত করে। এরপর সে তাকে ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা, সোনার গয়না এবং একটি ফ্ল্যাট হাতিয়ে নেয়।মহিলাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন; পাশাপাশি তার ভাইও স্থানীয় পুলিশের কাছে আবেদন করেন, তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশের মতে, ওই এনআরআই মহিলা সুরাটের একটি বিখ্যাত শোরুম থেকে অনলাইনে পোশাক অর্ডার করেন । শোরুমে কর্মরত এজাজ সেলিম প্যাটেলের (Ejaz Salim Patel) সাথে মহিলার যোগাযোগ গড়ে ওঠে। ক্রমাগত বার্তা এবং কলের মাধ্যমে এজাজ সেলিম তার সাথে ঘনিষ্ঠতা গড়ে এবং প্রেমের ফাঁদে ফেলে । তরুনীকে ধর্মান্তরিত করে এবং অনলাইনে তাকে বিয়ে করে । এর পরে, এজাজ মহিলাকে হুমকি ও ভয় দেখাতে শুরু করে এবং তাকে ব্ল্যাকমেইল করে এবং তার গয়না, নগদ টাকা এবং ফ্ল্যাট কেড়ে নেয় । তরুনী ইমেলের মাধ্যমে তার ভাইকে বিষয়টি জানান। ভাই সুরাটে এসে পুলিশে অভিযোগ দায়ের করেন।
সুরাটের লালগেট পুলিশ অভিযুক্ত এজাজ প্যাটেলকে গ্রেপ্তার করে এবং তার মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে অভিযুক্ত এজাজ ইতিমধ্যেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। তরুনীর ভাই তার অভিযোগে জানিয়েছে যে এজাজ প্রথমে তার বোনকে সৌদি আরবে নিয়ে যায়, যেখানে সে তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে। এরপর সে তার ব্যক্তিগত ছবি এবং তথ্য প্রকাশ করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে।
এজাজ সেলিম মহিলার ১৮ ভরি সোনার গয়না, হায়দ্রাবাদে প্রায় ৫০ লক্ষ টাকার একটি ফ্ল্যাট এবং ৬০ লক্ষ টাকা নগদ লুট করে নিয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে।।
