• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘মন্দিরের প্রসাদ খেয়ে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে ছেলে’- এই বিশ্বাসে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন মুসলিম মা ও তার পুত্র

Eidin by Eidin
June 12, 2023
in দেশ
‘মন্দিরের প্রসাদ খেয়ে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে ছেলে’- এই বিশ্বাসে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন মুসলিম মা ও তার পুত্র
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কানপুর,১২ জুন : মন্দিরের প্রসাদ খেয়ে ছেলের দৃষ্টি শক্তি ফিরে এসেছে- এই বিশ্বাসে উত্তরপ্রদেশের কানপুরের বাবুপুরোয়ার বাসিন্দা প্রতিবন্ধী মুসলিম মহিলা রানী বেগম ও তার ২৬ বছর বয়সী ছেলে জুনায়েদ হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন । ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, রানীর স্বামী খুরশিদ অনেক আগেই মারা গেছেন । বর্তমানে কানপুরের বিজেপি নেতা সতীশ মাহানার বাড়িতে ভাড়া থাকেন রানি বেগম । তিনি জানান,জুনায়েদের জন্মের সময় তার চোখে কিছু সমস্যা ছিল । কয়েক বছর পর তার ছেলে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তার ছেলের অনেক জায়গায় চিকিৎসা করিয়েছিলেন কিন্তু কোন লাভ হয়নি । তিনি দাবি করেন,এক হিন্দু প্রতিবেশী তাকে শোভন সরকারের মন্দিরে নিয়ে যায়। সেখানে পাওয়া প্রসাদ খাওয়ার পর থেকেই তার ছেলের একটু একটু করে দৃষ্টিশক্তি ফিরে আসে । এই অলৌকিক ঘটনার পরে, হিন্দু ধর্মের প্রতি তার এবং তার ছেলের বিশ্বাস আরও বেড়ে যায় ।
জানা গেছে,২০১৯ সালে কানপুরের বিন্দকি এলাকার একটি মেয়ের সঙ্গে বিয়ে হয় রানি বেগমের ছেলে জুনায়েদের । মেয়েটির পরিবারের সদস্যরা জুনায়েদ ও তার মায়ের হিন্দু ধর্মে বিশ্বাসের কথা জানতে পারলে তারা খুবই ক্ষুব্ধ হয় । জুনায়েদের শ্বশুরবাড়ির লোকজন রানী বেগমকে বিদ্যুৎস্পৃষ্ট করে প্রাণে মারার।ষড়যন্ত্র করে বলে অভিযোগ । ইদানিং তারা মা ও ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে শুরু করেছে । একারণে জুনায়েদ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ।

#सनातन_धर्म_सर्वश्रेष्ठ_है #Junaid@UPGovt कानपुर बाबूपुरवा मुस्लिम युवक के भगवा चोला पहन गणेश मूर्ति लिए बना चर्चा का विषय, अपनी मर्ज़ी से सनातन धर्म अपनाना चाहता है जुनैद, जुनैद को जान का खतरा, थाने में प्रार्थना पत्र देकर सुरक्षा की गुहार! pic.twitter.com/bV6aZvwxL9

— Tushar Rai (@tusharcrai) June 10, 2023


কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নিলে গত ৯ জুন তিনি কানপুরের ডিসিপি শিবজি শুক্লার সাথে দেখা করে নিরাপত্তার জন্য আবেদন জানান । অবশেষে ডিসিপি-র নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ ।
গলায় রুদ্রাক্ষের মালা,হাতে ভগবান গনেশের মূর্তি ও গেরুয়া পোশাক পরে জুনায়েদ তার মা রানী বেগমকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’গণেশ জি আমাদের জন্য অত্যন্ত শুভ। ৫ বছর ধরে ঘরে ভগবান গনেশের মূর্তি রেখেছি । গেরুয়া পোশাক আমাকে শান্তি দেয় । এই কারনে শ্বশুরবাড়ির লোকজন আমাদের হত্যার হুমকি দিচ্ছে ।’ জুনায়েদ জানান,তার হিন্দু প্রতিবেশীরা সর্বদা সঙ্গ দেয় এবং তাদের উপকার করার চেষ্টা করে ।।

Previous Post

রাসমুস পালুদানের কোরান পোড়ানোর জন্য সুইডিশদের নরসংহারের বার্তা দিল ইসলামি স্টেট

Next Post

ঢাকার মাদ্রাসায় ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ২১ বছরের পড়ুয়ার বিরুদ্ধে

Next Post
ঢাকার মাদ্রাসায় ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ২১ বছরের পড়ুয়ার বিরুদ্ধে

ঢাকার মাদ্রাসায় ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ২১ বছরের পড়ুয়ার বিরুদ্ধে

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.