• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদায় বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার,গ্রেপ্তার ৩, আটক ২ লরি 

Eidin by Eidin
March 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদায় বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার,গ্রেপ্তার ৩, আটক ২ লরি 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ মার্চ : দুটি লরিতে বিপুল পরিমার নিষিদ্ধ কাফ সিরাপ বিহারে পাচারের সময় ধরে ফেললো মালদা জেলার গাজোল থানার পুলিশ। দুটি গাড়ি থেকে মোট ২৯,১০০ টি বোতল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এই ঘটনায় লরি দুটি আটকের পাশাপাশি ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে ধৃতরা হল : মুর্শিদাবাদের লালবাগ থানার চন্দ্রহাট এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখ(৩১), লালবাগ থানার ধরমপুর এলাকার বাসিন্দা হাসিবুল শেখ(৩৪) এবং বহরমপুরের বাসিন্দা সূর্যকান্ত কর্মকার(২৬) । রবিবার রাতে গাজোল টোলপ্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।  আজ সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বলে জানা গেছে । 

পুলিশ সূত্রে খবর,হাওড়ার একটি গোডাউন থেকে দুটি লরিতে কাফ সিরাপ বোঝাই করে বিহারে পাচার করা হচ্ছে বলে গোপন সূত্র থেকে গাজোল থানায় খবর আসে রবিবার রাতে৷ তার ভিত্তিতে গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জির নেতৃত্বে বিশাল’ পুলিশ বাহিনী অভিযানে নামে ৷ সেই সময় লরি দুটি মুর্শিদাবাদের দিক থেকে মালদা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল৷  কিন্তু ১২ নম্বর জাতীয় সড়কের গাজোল টোল প্লাজায় ওই লরি দুটো আসতেই পুলিশ আটক করে । তারপর তল্লাশি চালাতেই বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ নজরে পড়ে পুলিশের। 

পুলিশ জানিয়েছে,একটি প্রথম লরি থেকে উদ্ধার ৯৫ কার্টুনের মধ্যে ১৪,২৫০ টি বোতল ছিল ৷ আর দ্বিতীয় লরিতে ৯৯ কার্টুনের মধ্যে ছিল ১৪,৮৫০ টি বোতল৷ সব মিলে দুটি গাড়ি থেকে মোট ২৯,১০০ টি বোতল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷  

কাফ সিরাপ উদ্ধারের পর গাজোলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়। সেই তদন্তের পর সমস্ত নিষিদ্ধ কাফ সিরাপসহ লরি দুটি বাজেয়াপ্ত করে পুলিশ । সেই সঙ্গে এই ঘটনায় জড়িত তিনজনক গ্রেপ্তার করা হয় ।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ডালখোলা পূর্ণিমা মোড় হয়ে বিহারে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই চক্রের বাকিদের হদিশ করতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।

Previous Post

শ্রী মহাগণেশ পঞ্চরত্নম্ : আদি শঙ্করাচার্য রচিত ভগবান গণেশের এই স্তোত্র পাঠে স্বাস্থ্য-জ্ঞান-সমৃদ্ধিসহ ৮ প্রকার ঐশ্বর্য লাভ হয়

Next Post

ইরান তার সন্ত্রাসী গোষ্ঠীগুলির স্লিপার সেলকে সক্রিয় করে দিয়েছে, চলছে ইউরোপীয় দেশে হামলা 

Next Post
ইরান তার সন্ত্রাসী গোষ্ঠীগুলির স্লিপার সেলকে সক্রিয় করে দিয়েছে, চলছে ইউরোপীয় দেশে হামলা 

ইরান তার সন্ত্রাসী গোষ্ঠীগুলির স্লিপার সেলকে সক্রিয় করে দিয়েছে, চলছে ইউরোপীয় দেশে হামলা 

No Result
View All Result

Recent Posts

  • তালিবান ও পাকিস্তানের মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত ; দু’পক্ষেই  ব্যাপক হতাহত, রাতের ঘুম উড়ে গেছে আফগানিদের 
  • ইরান তার সন্ত্রাসী গোষ্ঠীগুলির স্লিপার সেলকে সক্রিয় করে দিয়েছে, চলছে ইউরোপীয় দেশে হামলা 
  • মালদায় বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার,গ্রেপ্তার ৩, আটক ২ লরি 
  • শ্রী মহাগণেশ পঞ্চরত্নম্ : আদি শঙ্করাচার্য রচিত ভগবান গণেশের এই স্তোত্র পাঠে স্বাস্থ্য-জ্ঞান-সমৃদ্ধিসহ ৮ প্রকার ঐশ্বর্য লাভ হয়
  • রমজান মাসে নির্বিচারে আফগানিদের হত্যা ; “ওদের ৪১৫ জনকে মেরেছি” : সদর্পে ঘোষণা করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.