• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোটের আবহে পূর্বস্থলীতে প্রচুর বোমার মশলা উদ্ধার, গ্রেপ্তার তৃণমূল কর্মীর বক্তব্য : “এলাকার ডন আমাকে ফাঁসিয়েছে” 

Eidin by Eidin
March 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোটের আবহে পূর্বস্থলীতে প্রচুর বোমার মশলা উদ্ধার, গ্রেপ্তার তৃণমূল কর্মীর বক্তব্য : “এলাকার ডন আমাকে ফাঁসিয়েছে” 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১১ মার্চ : ২০২৬ সালের রাজ্যের বিধানসভার ভোট আর হাতে গোনা ক’টা দিন বাকি । চলতি মাসের শেষের দিকে নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে । তার আগেই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে প্রচুর বোমার মশলা উদ্ধার ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাহাবুল শেখ। তার বাড়ি পূর্বস্থলী ব্লকের নিমদহ পঞ্চায়েতের ছাতনী সংলগ্ন খন্দকার পাড়া এলাকায়। জানা গেছে, ধৃত সাহাবুল শেখ তৃণমূলের সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিত । তার দাবি,এলাকায় “ডন” তাকে ফাঁসিয়েছে । তবে সে “ডন”-এর নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনেনি । 

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে খন্দকার পাড়া এলাকায় হানা দেয় পূর্বস্থলী থানার পুলিশের একটি দল । পুলিশ সাহাবুল শেখের বাড়িতে তল্লাশি চালাতেই ব্যাগবন্দি বিপুল মশলা দেখতে পায় । এরপর বোমার মশলা উদ্ধারের পাশাপাশি সাহাবুলকে আটক করে থানায় নিয়ে আসে । আজ বুধবার ধৃতকে আদালতে তোলায় সময় সে সংবাদমাধ্যমের কাছে দাবি করে,”আমাদের এলাকায় একটা ডন আছে । নামটা এখন বললে হয়ত ঝামেলা করবে । এলাকার ওই ডন বহুত কিছু করে । রাজনীতিও করে । আমার মত বহুত লোককে ও এমন করেছে ।’ ধৃতের দাবি তাকে ফাঁসানো হয়েছে । 

আজ বুধবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ওই বোমার মশলা কোথা থেকে এবং কি উদ্দেশ্যে সংগ্রহ করেছিল তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ । এদিকে একজন তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমান বোমার মশলা উদ্ধারের ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । 

প্রসঙ্গত,দু’দিন বঙ্গ সফরে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে গেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার । মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের জিডির সঙ্গে বৈঠকের সময় ২০২১ সালের ভোটে হিংসার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাতেই কেন এত হিংসা হয় ?’ পাশাপাশি ভোটের আগে রাজ্য জুড়ে মজুত বোমা-বন্দুক উদ্ধার করে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ডিজিকে নির্দেশ দেন তিনি৷ তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই পূর্বস্থলী থানা এলাকায় প্রচুর পরিমাণে বোমার  মসলা উদ্ধার করল পুলিশ ।।

Previous Post

আলি খোমেনির তৈরি “স্লিপার সেল”কে নাশকতা চালাতে সক্রিয় করে দিয়েছে ইরান ; তোলপাড় ইউরোপ 

Next Post

আইপিএল ২০২৬-এর জন্য কঠোর অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি 

Next Post
আইপিএল ২০২৬-এর জন্য কঠোর অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি 

আইপিএল ২০২৬-এর জন্য কঠোর অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি 

No Result
View All Result

Recent Posts

  • আইপিএল ২০২৬-এর জন্য কঠোর অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি 
  • ভোটের আবহে পূর্বস্থলীতে প্রচুর বোমার মশলা উদ্ধার, গ্রেপ্তার তৃণমূল কর্মীর বক্তব্য : “এলাকার ডন আমাকে ফাঁসিয়েছে” 
  • আলি খোমেনির তৈরি “স্লিপার সেল”কে নাশকতা চালাতে সক্রিয় করে দিয়েছে ইরান ; তোলপাড় ইউরোপ 
  • নিজের রূপকে হাতিয়ার করে বহু ধনী ব্যক্তিকে লুট করেছেন এই ফ্যাশন ডিজাইনার, অবশেষে গ্রেপ্তার 
  • হরমুজ প্রণালীতে রুশ-চীনা মাইন স্থাপন করেছে ইরান, চরম পরিণতির হুমকি দিলেন ট্রাম্প 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.