• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 

Eidin by Eidin
February 27, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ ফেব্রুয়ারী : সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী । বিভিন্ন ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হওয়া কলকাতা হাইকোর্টের ওই আইনজীবীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে । সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে যে  বৃহস্পতিবার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্তা, কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত থাকার অভিযোগ জানিয়েছেন । তারই ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতায় ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২), ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্তা, অশ্লীল আচরণ, অপরাধ মূলক ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটকে রাখার মামলা দায়ের করা হয়েছে।

“খবর বাংলা” নামে একটি সোশ্যাল মিডিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে : ওই মহিলা আইনজীবী ইমেলে অভিযোগ জানানোর পর তাঁকে হেয়ার স্ট্রিট থানায় যেতে অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এক সহকর্মীকে নিয়ে থানায় এসে অভিযোগ জানান। এর পরই মামলা দায়ের হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মহিলা পুলিশের কাছে অভিযোগে জানান যে গত আগস্টে তিনি কোর্টপাড়ায় ওই আইনজীবীর চেম্বারে যোগ দেন। এরপর থেকেই বিভিন্নভাবে যৌন হেনস্তা করেন অভিযুক্ত আইনজীবী। সিনিয়র হিসাবে মহিলার ব্যক্তিগত জীবন সম্পর্কে তাঁর জানার অধিকার রয়েছে বলে দাবি করেন। অনেক রাত পর্যন্ত মহিলাকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করে হেনস্তা করতে থাকেন।

সেপ্টেম্বরে নিজের ব্যক্তিগত চেম্বারে ডেকে অভিযোগকারিণীর শরীর স্পর্শ করেন। ক্রমে মহিলা জানতে পারেন, তাঁর সিনিয়র আইনজীবী যৌন হেনস্তায় অভ্যস্ত! নভেম্বরের মাঝামাঝি তাঁর শারীরিক গঠন নিয়ে ওই আইনজীবী কুমন্তব্য করেন।ডিসেম্বরের প্রথম সপ্তাহে কাজের অছিলায় ওই মহিলা আইনজীবীকে প্রাইভেট চেম্বারে আলাদাভাবে ডাকেন ওই আইনজীবী। তিনি কাজ করার সময়ই তাঁর হাত চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসেন । অভিযোগ, মহিলার হাত টেনে এনে জোর করে নিজের যৌনাঙ্গে স্পর্শ করেন ওই আইনজীবী । তাঁকে জোর করে চুম্বন করার চেষ্টা করেন। ‘অভিযুক্ত’ আইনজীবী নিজের পোশাক খুলে ফেলে মহিলার সামনেই হস্তমৈথুন করতে থাকেন বলে অভিযোগ। মহিলা আতঙ্কে কাঁদতে থাকলে বিভিন্ন ধরনের মন্তব্যও করেন। এমনকী, মহিলাকে নিজের চেম্বার লাগোয়া বেডরুমে নিয়ে যাওয়ার জন্য জোর করেন। মহিলার দাবি, সেখানে সিসিটিভির ক্যামেরা নেই। কিন্তু তিনি অভিযোগপত্রে ওই আইনজীবীর শরীরে বিশেষ কয়েকটি চিহ্ন উল্লেখ করেছেন, যা একমাত্র ওই ব্যক্তিটি সম্পূর্ণ উন্মুক্ত হওয়ার পরই তা দেখা সম্ভব। 

অভিযোগকারিনী জানিয়েছেন যে এর আগে তিনি ওই আইনজীবীর বিরুদ্ধে আলিমুদ্দিন স্ট্রিটেও অভিযোগ জানান । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এখনো অভিযুক্ত আইনজীবীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।। 

Previous Post

বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 

No Result
View All Result

Recent Posts

  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.