এইদিন বিনোদন ডেস্ক,১৩ নভেম্বর : ফের “লাভ জিহাদের” বলি হলেন এক হিন্দু তরুনী । এবারে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের এক মডেলকে অন্তঃসত্ত্বা অবস্থায় খুনের অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে । মৃত তরুনীর নাম খুশবু আহিরওয়ার(Khushbu Ahirwar) ওরফে খুশি ভার্মা (২৭)। গত সোমবার খুশবুর প্রেমিক কাসিম আহমেদ (Qasim Ahmed) তার দেহ ভোপালের ভৈনসখেদির একটি বেসরকারি হাসপাতালে ফেলে পালিয়ে যায় । পুলিশ তাকে গ্রেপ্তার করেছে । খুশবুর ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে যে সে গর্ভবতী ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তার প্রেমিক, কাসিম আহমেদের বিরুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ এবং অস্বীকার করায় মারধর ও যৌন নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে । তবে কাসিম এই অভিযোগ অস্বীকার করেছে ।
আজতক অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের কাছে মৃত খুশবু আহিরওয়ারে পরিবার গুরুতর অভিযোগ জানিয়েছেন । অভিযুক্ত কাসিম আহমেদের গ্রেপ্তারের পর অনেক কিছু সামনে এসেছে । পুলিশ জানতে পেরেছে যে খুশবুর কাছে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় কাসিম এবং তার নাম “রাহুল” বলে জানায় । খুশবু যখন সত্য জানতে পারে, তখন সে নিজেকে দূরে সরিয়ে নেয়। বিষয়টি নিয়ে মামলাও দায়ের করেন খুশবু । যেকারনে জেলে যেতে হয় কাসিমকে । কিন্তু মুক্তি পাওয়ার পর খুশবুর সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে কাসিম ।সে তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেয়। খুশবুর আধার কার্ডে বোরখা পরা একটি ছবিও দেখা গেছে বলে জানিয়েছে আজতক ।
প্রতিবেদনে বলা হয়েছে, খুশবু আহিরওয়ার গত ৯ নভেম্বর রাতে হঠাৎ মারা যান। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে যে তিনি গর্ভবতী ছিলেন এবং তার ফ্যালোপিয়ান টিউব ফেটে গিয়েছিল, যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয় । তবে, খুশবুর ফ্যালোপিয়ান টিউব ফেটে যাওয়া কি কোনও চিকিৎসাগত কারণ ছিল নাকি শারীরিক নির্যাতনের ফলে হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতের ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
খুশবুর বোন তারা বাইয়ের মতে, খুশবু ২০২২ সালে কলেজে পড়াশোনার জন্য ভোপালে আসে এবং ভানপুর মাল্টিতে একটি ভাড়া বাড়িতে থাকত। পড়াশোনার পাশাপাশি, সে নিজের খরচখরচার জন্য মডেলিং শুরু করে। এই সময়ে, “রাহুল” নামে এক যুবকের সাথে তার পরিচয় হয় । কিন্তু পরে খুশবু জানতে পারে যে সে একজন মুসলিম এবং তার আসল নাম কাসিম আহমেদ । খুশবু যখন তার আসল পরিচয় জানতে পারে, তখন সে তার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে, কিন্তু কাসিম তাকে ইসলাম ধর্ম গ্রহণ এবং তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে।
খুশবুর পরিবারের দাবি, যখন সে রাজি হয়নি, তখন কাসিম তাকে মারধর ও গালিগালাজ শুরু করে। খুশবুর পরিবারের অভিযোগ অত্যন্ত গুরুতর। কাসিম খুশবুর আধার কার্ডের ছবি পরিবর্তন করেছে, যেখানে তাকে বোরকা পরা অবস্থায় দেখা যাচ্ছে। পরিবারের অভিযোগ, কাসিম ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে । পুলিশ তদন্ত শুরু করেছে এবং কে এবং কখন এই পরিবর্তনগুলি করেছে তা নির্ধারণ করার চেষ্টা করছে।।
Author : Eidin

