• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়ি থেকে টাকাপয়সা ও গহনা চুরি করে প্রতিবেশী মুসলিম যুবকের সাথে পালালো বিহারের হিন্দু কিশোরী

Eidin by Eidin
May 19, 2023
in দেশ
বাড়ি থেকে টাকাপয়সা ও গহনা চুরি করে প্রতিবেশী মুসলিম যুবকের সাথে পালালো বিহারের হিন্দু কিশোরী
প্রতীকী ছবি ।
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নওয়াদা(বিহার),১৯ মে : বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গহনা বগলদাবা করে প্রতিবেশী মুসলিম যুবকের সাথে পালালো বিহারের ১৬ বছর বয়স্ক এক হিন্দু কিশোরী । ঘটনাটি ঘটেছে বিহারের নওয়াদা জেলার ওয়ারসালিগঞ্জ থানা এলাকার উত্তর বাজার গ্রামে । বুধবার(১৭ মে ২০২৩) ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর এনিয়ে প্রতিবেশী জাবেদ আলম ওরফে মনু নামে ওই যুবকের বিরুদ্ধে ওয়ারসালিগঞ্জ থানায় একটি অপহরণের মামলা রজু করেছেন নিখোঁজ কিশোরীর মা রীতা দেবী । রীতা দেবীর অভিযোগ, তার মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করার উদ্দেশ্যেই জাবেদ আলম তাকে অপহরণ করেছে ।
অর্গানাইজ উইকলির প্রতিবেদন অনুযায়ী,অভিযোগ কারিনী পুলিশকে জানিয়েছেন যে বুধবার ভোর ৪ টা নাগাদ তার মেয়েকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে জাবেদ আলম । সকালে তার এক প্রতিবেশী তার মেয়েকে জাভেদের সাথে সিমরি গলি থেকে সিমটি বাইপাস পর্যন্ত পায়ে হেঁটে যেতে দেখেছে এবং সেখান থেকে তারা দুজন মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায় ।
তার অভিযোগ, মেয়েকে অপহরণের পিছনে জাভেদের কাকা ও তাদের সম্প্রদায়ের কয়েকজন লোকও জড়িত রয়েছে । পাশাপাশি তিনি বলেছেন, তার মেয়ে পালানোর আগে বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নগদসহ প্রায় ৭৫ থেকে ১০ গ্রাম সোনার গহনা চুরি করে নিয়ে গেছে । মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জাবেদ আলমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ (অপহরণ),৩৬৬-এ এবং ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছে ওয়ারশালিগঞ্জ থানার পুলিশ ।
পাশাপাশি একই জেলার ওয়ারিশালীগঞ্জ থানা এলাকার এক ১৬ বছর বয়সী এক হিন্দু মেয়েকে অপহরণের অভিযোগে মোশাররফ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । গত ২৪ এপ্রিল মোশাররফ মেয়েটিকে অপহরণ করে বলে অভিযোগ । তার প্রায় ১৫ দিন পর রাঁচি থেকে মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।
উল্লেখ্য,বিহারে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনা আকছার শোনা যায় । চলতি বছরের এপ্রিলের ৪ তারিখে বিহারের বেগুসরাই জেলা থেকে ১৬ বছরের এক হিন্দু কিশোরী নিখোঁজ হয়েছিল । প্রায় এক সপ্তাহ পর বিহারের দারভাঙ্গা জেলা থেকে তাকে উদ্ধার করে পুলিশ । ওই ঘটনায় মহম্মদ নিশান্ত নামে এক যুবককে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়।।

Previous Post

আটলান্টিক মহাসাগরের ১২,৫০০ ফুট গভীরে নিমজ্জিত টাইটানিকের ৩ ডি ছবি প্রকাশ্যে এল

Next Post

মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি

Next Post
মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি

মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি

No Result
View All Result

Recent Posts

  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে বিদ্যুতের সংযোগে হাজার হাজার টাকার বিল পেয়ে রাতেই ঘুম উড়ে গেছে মোথাবাড়ির ৫০ টি বিপিএল পরিবারের 
  • ছত্তিশগড়ের বিজাপুরে ২০ জন মহিলাসহ ৩০ জন নকশালের আত্মসমর্পণ 
  • অভাবের তাড়নায় রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি করছে পাকিস্তানিরা ; চুরি আটকাতে “নর্দমা আইন” আনলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.