• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীতে এক হকারের হৃদরোগে মৃত্যু, ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্ক বলে দাবি করছে পরিবার ও তৃণমূল

Eidin by Eidin
April 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্বস্থলীতে এক হকারের হৃদরোগে মৃত্যু, ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্ক বলে দাবি করছে পরিবার ও তৃণমূল
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে এলাকার বাসিন্দা একজন হকারের হৃদরোগে মৃত্যুর ঘটনা ঘটেছে । মৃতের নাম অরুণ রক্ষিত(৫৫) । তার বাড়ি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের পাটুলি এলাকায় । বুধবার রাতে বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার। এদিকে মৃতের পরিবার ও শাসকদল তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্কেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । 

পরিবার সূত্রে খবর,২০০২ সালের ভোটার তালিকাতে নাম ছিল না অরুণ রক্ষিতের । এবারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এস আই আর) প্রক্রিয়ার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায় মৃতের বৃদ্ধা বিধবা মা,স্ত্রী জ্যোৎস্নাদেবী, ছেলে অনুরাগ ও মেয়ে সবিতার নাম থাকলেও অরুণবাবুর নামের উপর “ডিলিটেড” চিহ্নিত করে দেওয়া হয়েছে ।  

মৃতের ভাই ভোলানাথ রক্ষিতের কথায়,’নাম ডিলিট হয়ে যাওয়ার পর থেকে দাদা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন ।  নাম তোলার জন্য মেয়েকে নিয়ে খুব ছোটাছুটি করছিলেন । বুধবার দিনভর মেয়েকে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছিলেন৷ তিনি বাড়ি ফিরে আসার পর খুব মন্তমরা হয়ে যান ।’

পরিবার সূত্রে জানা গেছে,বুধবার দুপুরে অবসন্ন অবস্থায় বাড়ি ফেরেন অরুণ রক্ষিত৷ যদিও স্বাভাবিক ভাবেই দুপুরের খাবার খান৷ এরপর রাত্রি ৮-৯ টা নাগাদ হঠাৎ তার প্রবল ঘাম শুরু হয় । হৃদরোগে আক্রান্ত হয়েছেন বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন । কিন্তু তিনি রাস্তাতেই নেতিয়ে পড়েন । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ আজ মৃতদেহ গ্রামের শ্মশানে দাহকার্য করা হয়৷ এদিকে খবর পেয়ে আজ মৃতের বাড়িতে যান পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। পরিবারের পাশাপাশি তিনিও দাবি করেন যে ভোটার তালিকায় নাম ডিলিট হয়ে যাওয়ার আতঙ্কেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ।। 

Previous Post

ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অর্থায়নকারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করল মার্কিন সংস্থা

No Result
View All Result

Recent Posts

  • পূর্বস্থলীতে এক হকারের হৃদরোগে মৃত্যু, ভোটার তালিকায় নাম “ডিলিটেড” হয়ে যাওয়ার আতঙ্ক বলে দাবি করছে পরিবার ও তৃণমূল
  • ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অর্থায়নকারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করল মার্কিন সংস্থা
  • “যশোদা ও কৃষ্ণ” তৈলচিত্র রেকর্ড ১৬৭.২ কোটি টাকায় বিক্রি হল ; কিনলেন একজন শিল্পপতি 
  • ভবানীপুরে শাহের উপস্থিতিতে শুভেন্দুর মনোনয়নের মিছিল যেন “বিজয় শোভাযাত্রা” ! উচ্ছ্বসিত শাহ বললেন : “মমতা ব্যানার্জিকে টাটা, বাই বাই করে দিতে হবে” 
  • কালিয়াচক-২ বিডিও অফিসে  ৩ বিচারককে বন্দি করে রাখার ঘটনাকে “পূর্বপরিকল্পিত, সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত” আখ্যা দিল সুপ্রিম কোর্ট
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.