• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের চট্টগ্রামের বৌদ্ধ বিহারের অধ্যক্ষের গলায় ধারাল অস্ত্র ধরে সর্বস্ব নিয়ে পালালো দুষ্কৃতীদল

Eidin by Eidin
June 5, 2025
in আন্তর্জাতিক
বাংলাদেশের চট্টগ্রামের বৌদ্ধ বিহারের অধ্যক্ষের গলায় ধারাল অস্ত্র ধরে সর্বস্ব নিয়ে পালালো দুষ্কৃতীদল
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৫ জুন : বাংলাদেশের চট্টগ্রামের একটা বৌদ্ধ বিহারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবার ও বুধবার ভোর রাত ২ টা নাগাদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাতঘরিয়া পাড়ায় অবস্থিত শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে এই ঘটনা ঘটেছে । মুখঢাকা ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতীরা বিহারের অধ্যক্ষ ভিক্ষু দীপানন্দ থেরের গলায় ধারাল অস্ত্র ধরে সর্বস্ব লুটপাট করে পালিয়ে যায় ৷ নগদ অর্থ, মোবাইল ফোন ও দানবাক্সে যত টাকাপয়সা ছিল সব লুটপাট করে নেয় দুষ্কৃতীরা । 

অধ্যক্ষ জানান, গভীর রাতে মুখোশধারী ডাকাতদল বিহারের একটি জানালা দিয়ে প্রবেশ করে মূল দরজা খুলে ফেলে। এ সময় তিনি শব্দ পেয়ে নিজ ঘর থেকে বের হলে এক ডাকাত লোহার রড দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। পরে তার গলায় ধারাল অস্ত্র ধরে বিহারের দানবক্স, তার কাছে থাকা প্রায় ১৮ হাজার টাকা এবং দুটি স্মার্টফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে সকালে বিহার পরিদর্শনে যান স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। তিনি ডাকাতির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী আরও জানান, এই বিহারে এর আগেও দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছিল। এবার রাতের আঁধারে জানালা খোলা পেয়ে চোরেরা একইভাবে বিহারে প্রবেশ করে ভয়ংকর কায়দায় ডাকাতি সংঘটিত করেছে। এই পরিস্থিতিতে বিহারের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহম্মদ সুমন কবির মৃধা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ না পেলেও অভিযোগ পাওয়া মাত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙজ ছড়িয়ে পড়েছে । ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।।

Previous Post

চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে, চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে মা-মেয়েকে রাস্তা থেকে অপহরণ

Next Post

মঙ্গলকোটে দুই পরিবারের মধ্যে বচসার মাঝে বৃদ্ধকে পিটিয়ে খুন

Next Post
মঙ্গলকোটে দুই পরিবারের মধ্যে বচসার মাঝে বৃদ্ধকে পিটিয়ে খুন

মঙ্গলকোটে দুই পরিবারের মধ্যে বচসার মাঝে বৃদ্ধকে পিটিয়ে খুন

No Result
View All Result

Recent Posts

  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • বিমান বাতিল, বাড়ি ফেরার কোনও পথ নেই; প্রধানমন্ত্রী মোদীর সাহায্য চাইলেন দুবাইতে আটকে পড়া বলিউড অভিনেত্রী  
  • ভাতারে পুত্রবধূর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি
  • ফের তেহরানের প্রাণকেন্দ্রে মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচির মার্কিন দূতাবাসে হামলা,পুলিশ-জনতা সংঘর্ষে মৃত ৯
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.